চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেসার শহীদের বিরুদ্ধে অভিযোগপত্র নিয়ে বিসিবিতে স্ত্রী

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
1:50 অপরাহ্ন 09, জুলাই 2017
in স্পোর্টস
A A

মানসিক ও শারীরিক নির্যাতন, ঘর থেকে বের করে দেয়া, একাধিক মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক, মেয়ে সন্তানকে অবহেলা ও গর্ভে থাকাকালীন নষ্ট করতে পেটে লাথি দেয়া- এরকম অনেক লিখিত অভিযোগ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এসেছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ শহীদের স্ত্রী ফারজানা আক্তার।

রোববার সকালে মুন্সীগঞ্জের বাড়ি থেকে দুই সন্তান আরাফ ও আরহীকে সঙ্গে নিয়ে মিরপুরের বিসিবির কার্যালয়ে আসেন তিনি।

সাংবাদিক লাউঞ্জে কিছুক্ষণ অপেক্ষার পর শহীদকে ফোন দিয়ে ফারজানা নিজেই তার বিসিবিতে আসার কথা জানান। শহীদ তখন ১০০ গজ দূরে একাডেমি ভবনে।

ফোনে শহীদ স্ত্রীকে বলেন, চলে না গেলে আর কোনদিন সংসার করবেন না। জবাবে ফারজানা বলেন, এসে নিয়ে যেতে। ব্যস্ততার কথা বলে শহীদ ফোন রেখে দেন।

পরে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ডেকে নিয়ে শহীদের স্ত্রী ফারজানার সঙ্গে আলোচনায় বসেন।

বিসিবি সমস্যার সমাধান করতে না পারলে মামলা করবেন বলে জানিয়েছেন শহীদের স্ত্রী। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘সন্তানদের দিকে তাকিয়ে আমি স্বামীর সংসার করতে চাই। বি‌সি‌বির মাধ্যমে একটা সমাধান চাচ্ছি। সমাধান না হলে আইনি পদক্ষেপ নেব।’

শহীদের দিকে নানা অভিযোগের তির তাক করে ফারজানা এসময় বলেন, ‘মেয়েদের সঙ্গে সম্পর্ক করা শহীদের অভ্যাসে পরিণত হয়েছে। এখন যে মেয়ের সাথে সম্পর্ক সে মেয়ে ঢাকায় থাকে জানি। তবে তার সাথে আমার কথা হয়নি। ওই মেয়ের ফোন নম্বর নেই। এর আগে যত সম্পর্ক করেছে আমি ফোনে কথা বলে ভাঙার চেষ্টা করেছি। একটা ভাঙলে দুটো হয়ে যায়। একাধিক মেয়ের সাথে ওর সম্পর্ক। আমি চাই না ওর ক্রিকেট ক্যারিয়ার ধ্বংস হোক। চাই না মামলা করতে। তাই বিসিবিতে এসেছি। যদি সুরাহা হয়।’

বিসিবি সভাপতি বরাবর অভিযোগ পত্রে শহীদের স্ত্রী লিখেছেন, “শহীদ বিভিন্ন মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক চালিয়ে যেতেই থাকে। গত কয়েক মাস আগে আমার শাশুড়িকে ঢাকার একটি মেয়ের সঙ্গে কথা বলিয়ে দেয়। কিছুদিন আগে জানতে পারি ওই মেয়ে গর্ভবতী হয়ে পড়েছে। শহীদ মেয়েটিকে বাচ্চা নষ্ট করার কথা বলে। কিন্তু আমার শাশুড়ি বলেন, ‘নষ্ট করার দরকার নেই। ও তো আমার নাতি/নাতনি হবে।’ শহীদ মেয়েটিকে বিয়ে করার জন্য উঠেপড়ে লাগে। গত ২৩ জুন ঈদের তিন দিন আগে শহীদ ওর মা-ভাইকে বলে আমাকে যেন বাড়ি থেকে বের করে দেয়া হয়। না যেতে চাইলে দোতলার বারান্দা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার হুমকিও দেয়া হয়। আমি ভয়ে সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে যাই।”

ফারজানা আক্তার লিখেছেন, “আমাদের বিয়ের দেনমোহর ছিল দুই লাখ টাকা। শহীদ বলছে, ‘আমি সেখানে তোমাকে ৫-১০ লাখ টাকা দিব, তুমি চলে যাও।’ ছেলেটাকে রেখে বিদেশ পাঠিয়ে দিতে চায়। আর মেয়েটাকে পেটে থাকা অবস্থায় নষ্ট করার জন্য লাথি মেরেছে। আমার ননদ বলছে, ‘আচ্ছা ভাবী কাজের মেয়ের মতো থাকবে। নারায়ণগঞ্জ থাকবে আর আপনি বিয়ে করে ঢাকায় থাকবেন।’ তারপরও শহীদ রাজী হয় না।”

২০১১ সালের ২৪ জুন শহীদের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় জানিয়ে ফারজানা বলেন, বিয়ের প্রথম তিনটি বছর তাদের বেশ ভালো যায়। জাতীয় দলে খেলার পর থেকেই ও(শহীদ) পাল্টে যায়।

শহীদ অবশ্য শুরু থেকেই তার স্ত্রীর সকল অভিযোগ অস্বীকার করে আসছেন। ফারজানা বিসিবিতে অভিযোগ জানানোর পর তাৎক্ষণিকভাবে শহীদের বক্তব্য পাওয়া যায়নি।

শহীদ বাংলাদেশ জাতীয় দলের হয়ে পাঁচটি টেস্ট ও একটি টি-টুয়েন্টি খেলেছেন। গত নভেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেন শহীদ। ইনজুরিতে পড়ায় এরপর তার মাঠে ফেরা হয়নি। হাঁটুতে অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।

Tags: মোহাম্মদ শহীদ
Previous Post

ইলিয়াস আলীর স্ত্রীকে লন্ডন যেতে দেয়নি পুলিশ: বিএনপি

Next Post

সুবর্ণা মুস্তাফা ও সৌদের ‘গহীন বালুচর’ অক্টোবরে

Next Post
সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ দম্পতির প্রথম ছবি ‘গহীন বালুচর’

সুবর্ণা মুস্তাফা ও সৌদের ‘গহীন বালুচর’ অক্টোবরে

টাঙ্গাইলে রুবেল হত্যা: তিন চরমপন্থী গ্রেফতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT