চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেসারদের দায়িত্বশীল হতে বললেন লিটন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:12 অপরাহ্ন 24, মে 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কান পেসাররা ব্যাটারদের কঠিন চ্যালেঞ্জ দিতে পারলেও সেভাবে পারছে না বাংলাদেশ। নতুন বলে কার্যকর ভূমিকা রাখতে পারেননি ইবাদত হোসেন ও খালেদ আহমেদ। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা লিটন দাস তাদের আরেকটু দায়িত্বশীল হওয়ার কথা বললেন।

‘পেস বোলারদের জন্য উইকেটে সহায়তা আগেরদিনও ছিল, আজকেও ছিল। মনে করি না যে স্পিনারদের জন্য খুব একটা সহায়তা ছিল। তারপরও আমাদের স্পিনাররা যথেষ্ট ভালো বল করেছে। আমার মনে হয়, আমাদের যে ফ্রন্টলাইনে দুজন বোলার আছে, তাদেরকে একটু দায়িত্বশীল হতে হবে। কিছু উইকেট নিতে না পারলেও ইকোনমি দিয়ে যদি বল করতে পারে, কিছু তো আপ অ্যান্ড ডাউন হবেই, ওই জিনিসটাই আমাদের অপেক্ষা করতে হবে।’

কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দো টেস্ট শুরুর সকালেই বাংলাদেশের ৫ উইকেট তুলে নেন ২৪ রানে। পরে রেকর্ড জুটিতে প্রতিরোধ গড়েন মুশফিকুর রহিম ও লিটন দাস। দ্বিতীয় দিনের সকালেও লঙ্কান পেসাররা সফল হয়েছেন। দুজন মিলে বাংলাদেশের ইনিংস থেকে তুলে নিয়েছেন ৯ উইকেট।

৩৬৫ রানে বাংলাদেশকে থামিয়ে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে তুলেছে ১৪৩ রান। প্রথম উইকেট যদিও ইবাদত নেন। তবে অনেকটা দেরিতে। শ্রীলঙ্কার সংগ্রহ তখন ৯৫ রান।

Tags: আসিথাইবাদতখালেদবাংলাদেশবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিটনলিড স্পোর্টস
Previous Post

দাউদ ইব্রাহিম কোথায়, তা ফাঁস করলো তার ভাগ্নে

Next Post

ইভিএম বিষয়ে কোনও পক্ষের কাছে মাথা নত করবো না: সিইসি

Next Post
চ্যানেল আই অনলাইন লোগোসহ ইভিএম নিয়ে সিইসির বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইভিএম বিষয়ে কোনও পক্ষের কাছে মাথা নত করবো না: সিইসি

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এএফসি কাপে দ্বিতীয় জয় পেল বসুন্ধরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT