চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেশোয়ারের ইউসুফ খান যেভাবে মুম্বাইয়ের দিলীপ কুমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:54 অপরাহ্ন 07, জুলাই 2021
in বিনোদন
A A
বিখ্যাত অভিনেতা দিলীপ কুমার ও ইউসুফ খান এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৮ বছর। বুধবার সকাল ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।

সিনেমা জগতে তিনি দিলীপ কুমার নামে পরিচিত হলেও তার প্রকৃত নাম মুহাম্মদ ইউসুফ খান। ১৯২২ সালের ১১ ডিসেম্বর অবিভক্ত ভারতের পেশোয়ারে জন্ম নেন দিলীপ কুমার।

তার বাবার নাম ছিল মোহাম্মদ সারোয়ার খান, তিনি ছিলেন একজন ফল ব্যবসায়ী। কৈশোরে মুম্বাই থেকে পুনে গিয়ে ব্রিটিশ সৈন্যদের জন্য পরিচালিত একটি ক্যান্টিনে কাজ নেন ইউসুফ খান। কিন্তু কিছু বছর সেখানে কাজ করার পপর আবারও ফিরে আসেন মুম্বাইতে। বাবার সঙ্গে ফলের ব্যবসা শুরু করেন।

বাল্যকালীন ছবি ইউসুফ খানের, পুরনো কালো-সাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যবসার সূত্রেই একদিন তার আলাপ হয় সেসময়ের প্রখ্যাত সাইকোলজিস্ট ডা. মাসানির সঙ্গে। ডা. মাসানি তাকে পরিচয় করিয়ে দেন ‘বোম্বে টকিজ’ এর মালিকের সঙ্গে। সেখানে দেবিকা রানির সঙ্গে পরিচয় হয় সুদর্শন দিলীপ কুমারের। সে সময় বম্বে টকিজের মালকিন ছিলেন তিনি। উর্দু ভাষায় তার দক্ষতার জন্য চিত্রনাট্য লেখার বিভাগে কাজ করেছেন তিনি। আর তখনই তার কাছে প্রস্তাব আসে ‘জোয়ার ভাঁটা’য় অভিনয়ের।

প্রথম ছবি ‘জোয়ার ভাঁটা’-তে অভিনয় করার সময় থেকেই নাম বদলে রেখেছিলেন দিলীপ কুমার। তখন জনপ্রিয়তা পাওয়ার আশায় বলিউডে নাম বদল করতেন অনেকেই। তবে দিলীপ কুমার নাম বদলেছিলেন রক্ষণশীল বাবার ভয়ে। ইউসুফ থেকে তাকে দিলীপ কুমার নাম রাখতে সাহায্য করেছিলেন তার প্রথম ছবির প্রযোজক দেবিকা রানি। প্রথম ছবির পারিশ্রমিক ছিল ১২৫০ টাকা।

দিলীপ কুমারকে ১৯৪৪ সালে প্রধান চরিত্রে সুযোগ দেন দেবিকা। তবে সাফল্য পেতে অপেক্ষা করতে হয়েছে তিন বছর। ১৯৪৭ সালে ‘যুগনু’ ছবি তার প্রথম ব্যবসা সফল ছবি। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন নূর জাহান। এরপর ১৯৪৮-এর ‘মেলা’, ‘শাহিদ’ ছবি দুটি দারুণ ব্যবসা করে। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পঞ্চাশের দশকে ছিল তারই রাজত্ব।

পেশোয়ারের ইউসুফ খান ও মুম্বাইয়ের দিলীপ কুমার এর ঐতিহাসিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় দশকের অভিনয় জীবন দিলীপের। বলিউডে তিনি পরিচিত ছিলেন ‘ট্রাজেডি কিং’ নামে। ৬৫টিরও বেশি ফিল্মে অভিনয় করেছেন। তার অভিনীত আইকনিক ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দেবদাস (১৯৫৫), নয়া দওর (১৯৫৭), মুঘল-এ-আজম (১৯৬০), গঙ্গা যমুনা (১৯৬১), ক্রান্তি (১৯৮১) এবং কর্মা (১৯৮৬)।

কর্ম’র মতো ছবি বলিউডের ইতিহাসে চিরকাল মনে রাখবেন সিনেপ্রেমী দর্শক। ১৯৯৮ সালে এ মুক্তিপ্রাপ্ত ‘কিলা’ ছবিতে শেষ দেখা গিয়েছিল দিলীপের অভিনয়।

১৯৯৪-এ দাদা সাহেব ফালকে এবং ২০১৫-এ পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন তিনি।

Tags: অভিনয়দিলীপ কুমারবলিউডলিড বিনোদনসিনেমা
Previous Post

দিলীপ কুমারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Next Post

তামিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের দুই খেলোয়াড় ট্রফি হাতে তুলে নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ

রোড সেফটি ফাউন্ডেশনের লোগো, ট্রাফিক সিগন্যাল ও সড়ক নিরাপত্তা চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুন মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৯৮ জন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT