চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেরুকে হারিয়ে ফাইনালে চিলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:30 অপরাহ্ন 29, জুন 2015
in স্পোর্টস
A A

সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বি পেরুকে ২-১ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে স্বাগতিক চিলি। এ নিয়ে পঞ্চমবারের মতো ফাইনালে উঠলো চিলি। আর্জেন্টিনা ও প্যারাগুয়ের দ্বিতীয় সেমিফাইলে বিজয়ী দলের সঙ্গে ফাইনাল খেলবে চিলি।

মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় সান্তিয়াগোতে ফাইনালে উঠার লড়াইয়ে নামে চির বৈরি এই দুই প্রতিবেশি দেশ। খেলার শুরুতে দুই দলের মধ্যে বল দখলের লড়াই ছিলো চরমে। কিন্তু ২০ মিনিটের সময় পেরুর জেমব্রানো লালকার্ড পেলে কার্যত ছিটকে যায় তারা।

এরপর চিলি তাদের আক্রমণ বাড়াতে থাকে। খেলার ৪২ মিনিটে এডু ভারগার্স গোল করে চিলিকে এগিয়ে দেয়। প্রথমার্ধ এক গোলে এগিয়ে থেকেই শেষ করে চিলি।

দ্বিতীয়ার্ধে আহত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে পেরু। খেলার ধার বাড়িয়ে দিয়ে। ৬০ মিনিটে মেডেলের আত্মঘাতি গোল করে খেলায় সমতায় আনে পেরু। তবে এর ৪ মিনিটি পরই চিলির এডু ভারগার্স আবারো গোল করে চিলিকে এগিয়ে দেয়।

শেষ পর্যন্ত ২-১ গোলেই ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে চিলি।

ফুটবলের দীর্ঘদিনের বৈরিতাপূর্ণ দেশ চিলি ও পেরুর মধ্যে একটি সীমান্ত রয়েছে। তাদের মধ্যকার লড়াই ‘ক্লাসিকো ডেল প্যাসিফিকো’ নামে পরিচিত।

গত বছরে দুই দেশের সর্বশেষ মুখোমুখিতে প্রীতি ম্যাচে পেরুকে ৩-০ গোলে বিধ্বস্ত করে চিলি। ১৯৭৪ সালের ফুটবল বিশ্বকাপের বাছাইপর্ব থেকে পেরুকে বিদায় করে দিয়েছিলো চিলি। ১৯৭৮ এর বাছাইপর্ব থেকে চিলিকে ফিরিয়ে এর মধুর প্রতিশোধ নিয়েছিলো পেরু।

Tags: কোপাকোপা আমেরিকা
Previous Post

অল্পের জন্য বেঁচে গেলেন নোভা

Next Post

রাজ্জাকের শারীরিক অবস্থা অপরিবর্তিত

Next Post

রাজ্জাকের শারীরিক অবস্থা অপরিবর্তিত

যুক্তরাষ্ট্রে ব্যবসায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT