চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেট্রোল বোমা হামলায় শিবির ক্যাডাররা চিহ্নিত: পুলিশ

এনামূল কবীর রূপম by এনামূল কবীর রূপম
8:29 পূর্বাহ্ন 02, মে 2015
in বাংলাদেশ
A A

রংপুর, দিনাজপুর, গাইবান্ধা ও জয়পুরহাটে পেট্রোল বোমা হামলা চালিয়ে মানুষ পুড়িয়ে হত্যা ও নাশকতাকারী জামায়াত শিবির ক্যাডারদের সনাক্ত করেছে পুলিশ। সন্ত্রাস দমন আইনের মামলায় তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে জোরালো সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করার কথা জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি।

রাতের আধারে রংপুরের মিঠাপুকুরে পেট্রোল বোমা হামলায় পুড়িয়ে যাত্রী হত্যার ঘটনায় প্রথম থেকেই সন্দেহের তীর ছিলো জামায়াত শিবির ক্যাডারদের দিকে। প্রধান সন্দেহভাজন লাভলু শাহ পানিতে ডুবে মারা যায়। আটক হয় ৭০ জন। এরমধ্যে দুই জন আদালতে দোষ স্বীকার করে জানায় বাকীদের নাম।

রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ হুমায়ুন কবীর বলেন, গাইবান্ধা সদরের কাছে তুলশীঘাটে পেট্রোল বোমা হামলায় বাস যাত্রী পুড়িয়ে যাওয়ার ঘটনায় এ পর্যন্ত আটক হয়েছে ২২ জন। এদের মধ্যে সন্দেহভাজন রয়েছে ১২ জন।

প্রধান অভিযুক্ত শিবির ক্যাডার মনজিল মোরশেদ ক্রসফায়ারে মারা যাবার পর থেকে এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান ডিআইজি।

গাইবান্ধার পুলিশ সুপার আশরাফুল ইসলাম জানান, তিন মাস আগে শাসকদলের জনসভায় বোমা হামলার পর থেকে জয়পুরহাটের তিনটি ইউনিয়ন ছিলো জামায়াত শিবির ক্যাডারদের দখলে। এখানে পুলিশের কোন নিয়ন্ত্রণ ছিলো না।

তিনি বলেন, দিনাজপুরে ট্রাকে হামলা চালিয়ে চালক হত্যা ঘটনায় জামায়াত শিবির ক্যাডারদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে।

পেট্রোল বোমা হামলায় ঘটনায় এরই মধ্যে জামায়াত শিবির ক্যাডারদের বিরুদ্ধে আদালতে চার্জশটি দেয়ার প্রস্ততি চলছে বলে জানিয়েছেন জয়পুরহাটের পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম।

Tags: পুলিশশিবির
Previous Post

গণমাধ্যমের ভেতরের ও বাইরের শত্রু

Next Post

স্বাধীনতার জন্য গণমাধ্যম‌কে স্ব-দা‌য়িত্বশীল হওয়ার আহ্বান

Next Post

স্বাধীনতার জন্য গণমাধ্যম‌কে স্ব-দা‌য়িত্বশীল হওয়ার আহ্বান

রাজকন্যাকে দেখল বিশ্ব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT