চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেট্রাপোল বন্দরে সিন্ডিকেটের কবলে বাংলাদেশের পণ্যবাহী ট্রাক

সাজেদুর রহমান by সাজেদুর রহমান
2:08 অপরাহ্ন 06, মার্চ 2021
in - সেমি লিড, জনপদ, যশোর
A A
পেট্রাপোল বন্দরে পণ্যবাহী ট্রাকের সারি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আমদানি পণ্য নিয়ে দাঁড়িয়ে আছে ৫ হাজারেরও অধিক ট্রাক। এর ফলে দু’দেশের আমদানি রপ্তানি ও রাজস্ব আদায়ে বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে শুরু করেছে।

গত দু’ বছর আগেও এ বন্দর দিয়ে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করতো। তবে বর্তমানে ভারতের বনগাঁ পৌরসভা কর্তৃপক্ষ আমদানি রপ্তানি পণ্য কবে কখন বেনাপোল বন্দরে প্রবেশ করবে তা নিয়ন্ত্রণ করছে। যে কাজগুলো বন্দর কর্তৃপক্ষের করার কথা সে কাজগুলো এখন পৌর কর্তৃপক্ষ করছে। ফলে সৃষ্টি হচ্ছে নানা জটিলতা।

অন্যদিকে অভিযোগ রয়েছে যে, পেট্রাপোল বন্দরে গড়ে উঠেছে একটি সিন্ডিকেট। এ সিন্ডিকেটের সদস্যরা মোটা অংকের টাকার বিনিময়ে পণ্যবাহী ট্রাকের সিরিয়াল নিয়ন্ত্রণ করছে। আর এসব কারণে একদিকে যেমন আমদানি কম হচ্ছে অন্যদিকে সরকার হারাচ্ছে রাজস্ব।

ভারতের পেট্রাপোল বন্দরের কালিতলা পার্কিং এ পণ্যবাহী ট্রাক প্রবেশের পর সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে যায়। পণ্যবাহী ট্রাকগুলি বনগাঁ পৌরসভার এ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করায় একটি পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করতে ১ মাসের বেশি সময় লাগছে। আর ট্রাক প্রতি ২০ থেকে ২৫ হাজার টাকা দিলে সময় লাগছে ৩ থেকে ৪ দিন। আমদানি রপ্তানি বাণিজ্য চলছে ধীর গতিতে। আগে যেখানে প্রতিদিন ৪/৫ শত পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করতো এখন সেখানে ২০০ থেকে ২২০ টি ট্রাক প্রবেশ করছে।  

আমদানি বাণিজ্য কম হওয়ায় বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব আদায়ও কম হচ্ছে। ইচ্ছাকৃতভাবে জটিলতা তৈরি করে ট্রাক থেকে প্রতিদিন আদায় করা হচ্ছে লক্ষ লক্ষ টাকার চাঁদা। আমদানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্টসহ অন্যান্য ব্যবসায়ীরা পন্য আমদানিতে দীর্ঘ সূত্রতার কারণে বেনাপোল বন্দর দিয়ে পণ্য আমদানি কমিয়ে দিয়েছে।

জানা যায়, বছরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১০ হাজার কোটি টাকার রাজস্ব আয় করে থাকে বেনাপোল কাস্টমস হাউস। ওপারে বনগাঁ পৌরসভার মেয়র শংকর আঢ্য (ডাকু) কালিতলা পার্কিং নামে একটি ব্যক্তিগত মালিকানাধীন পার্ক তৈরি করে সেখানে আমদানি বোঝাই ট্রাকগুলো জোর করে প্রবেশ করানো হয়ে থাকে। ট্রাক প্রতি সেখান থেকে ডেমারেজ বাবদ ২ হাজার টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে।

এসব তথ্য জানান বেনাপোল সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট মফিজুর রহমান সজন।

এখন ভারত থেকে পণ্যবাহী বেনাপোল বন্দরে প্রবেশ করতে সময় লাগছে ১ মাসের অধিক। পেট্রাপোল বন্দরে পণ্য আটকে থাকার কারণে পণ্যের গুণগত মান নষ্ট হচ্ছে। এখানে বড় সমস্যা হলো বনগাঁ পৌর মেয়রের তৈরি করা সিন্ডিকেট। এ সিন্ডিকেটের কারণে আমদানি পণ্য বাংলাদেশে প্রবেশে জটিলতা সৃষ্টি হচ্ছে। জটিলতার কারণে ভারতের পেট্রাপোল বন্দরে ৪ হাজারের অধিক পণ্যবাহী ট্রাক আটকে আছে। দেশের ৭৫ ভাগ শিল্প প্রতিষ্ঠানের কাঁচা মালামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে। ওপারের পণ্য আমদানিতে দীর্ঘসূত্রিতার কারণে অনেক শিল্প প্রতিষ্ঠানের উপর এর প্রভাব পড়ছে। এসব কারণে আমদানি কারকরা বেনাপোল বন্দর ছেড়ে অন্য বন্দর দিয়ে আমদানি করছেন। পাশাপাশি রাজস্ব আদায়ের ক্ষেত্রেও এর প্রভাব পড়ছে।

এমনটা জানিয়েছেন বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার শামীমুর রহমান।

এসব সিন্ডিকেট থেকে বেরিয়ে আসতে পারলে ব্যয়সায়ীরা এ বন্দর দিয়ে আমাদানি রপ্তানি বাণিজ্যে আগ্রহী হবেন আর সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। এজন্য দু-দেশের উপর মহলের হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ীরা।

Tags: ট্রাকপেট্রাপোলবন্দরবেনাপোল
Previous Post

টিজারে ব্ল্যাক রঞ্জুর তাণ্ডব!

Next Post

পাবনায় মহরত, শাকিবের ‘অন্তরাত্মা’র শুটিং শুরু

Next Post
শাকিব খান ও অন্যান্য শিল্পীরা মহরত অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনায় মহরত, শাকিবের ‘অন্তরাত্মা’র শুটিং শুরু

কাদের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, মুখে মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ৭ মার্চের কর্মসূচি ভণ্ডামি ছাড়া কিছুই নয়: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT