চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেছালো বসুন্ধরা কিংসের ম্যাচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:03 পূর্বাহ্ন 20, অক্টোবর 2019
in ফুটবল, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টে ২১ অক্টোবর প্রথমবার মাঠে নামার কথা ছিল বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। প্রতিপক্ষ ছিল ঢাকা আবাহনী। আকাশী-নীলরা আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে একেবারে শেষমুহুর্তে। আবাহনীর জায়গায় অবশ্য নতুন আরেকটি দল খেলবে। সেটি সমন্বয় করতে কিংসদের ম্যাচ পিছিয়ে দিতে হল।

আবাহনীর শূন্যস্থান পূরণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতের শ্রী গোকুলম কেরালা এফসিকে। শেষ মুহূর্তের ডাকে সাড়া দিয়েছে দলটি। তবে বিলম্বিত হচ্ছে চট্টগ্রামে আসার সময়।

এরইমধ্যে বাংলাদেশে আসার ভিসা পেয়েছেন গোকুলমের ১৬ খেলোয়াড়। রোববার সন্ধ্যা ৭টায় আসার কথা আছে তাদের। বাকিদের ভিসা সমস্যা মিটলে চলে আসতে পারেন সোমবার সকালে।

গোকুলমের পুরো স্কোয়াড একসাথে আসতে না পারায় বাধ্য হয়েই পেছাতে হচ্ছে কিংসদের ম্যাচ। ২১ তারিখের ম্যাচটি পিছিয়ে খেলা হবে ২২ অক্টোবর।

পূর্বের সূচিতে ২১ অক্টোবর দুটি ম্যাচ থাকার কথা থাকলেও সেদিন ম্যাচ হবে একটা। সন্ধ্যা ৭টায় ভারত চ্যাম্পিয়ন চেন্নাইয়িন এফসির মুখোমুখি হবে মালয়েশিয়ার তেরেঙ্গুনা এফসি। ২২ অক্টোবর সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে বসুন্ধরা-গোকুলম।

সূচি পেছানোর ধাক্কা সামলাতে কমিয়ে দেয়া হচ্ছে দুই দিনে দুই সেমির সূচি। বরং ২৮ অক্টোবর একইদিনে হবে দুই সেমিফাইনাল। ২৭ অক্টোবর থাকছে বিশ্রাম। ফাইনাল হবে যথারীতি ৩০ অক্টোবর।

Tags: বসুন্ধরা কিংসলিড স্পোর্টস
Previous Post

ব্যাটম্যান হিরো নয়, জটিল চরিত্র: রবার্ট প্যাটিনসন

Next Post

কাউন্সিলর রাজীবের অবৈধ আয়ে সম্পদের পাহাড়

Next Post

কাউন্সিলর রাজীবের অবৈধ আয়ে সম্পদের পাহাড়

ইগলু-ভ্রাম্যমান আদালত

বাংলাদেশের ট্যালেন্টকে আমরা পেট্রোনাইজ করতে চাই: জি এম কামরুল হাসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT