চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও পেছানোর শঙ্কায় এল ক্ল্যাসিকো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:05 অপরাহ্ন 11, ডিসেম্বর 2019
in ফুটবল, স্পোর্টস
A A

এক দফা পিছিয়ে ১৮ ডিসেম্বর হওয়ার কথা মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো। কাতালান স্বাধীনতাকামীদের আন্দোলনের হুমকিতে আবারও পেছানোর শঙ্কা তৈরি হয়েছে সেই ফুটবল মহারণ।

সুনামি ডেমোক্রেটিক নামে একদল কাতালান স্বাধীনতাকামী ঘোষণা দিয়েছে, ম্যাচের দিন বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্প ঘেরাও করে রাখবে অন্তত ২০ হাজার জনগণ। এখন পর্যন্ত ১৮ হাজার কাতালোনিয়ান জনগণ সেই আহ্বানে সাড়া দিয়ে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেয়ায় শঙ্কার ভিত্তি হয়েছে জোরাল। ম্যাচের এখনো সাত দিন বাকি থাকার পরও খেলোয়াড় কিংবা দর্শকদের নিরাপত্তার বিষয়টি উঠে আসছে বারবার।

আন্দোলনকারীদের জন্যই প্রথম দফায় পেছানো হয়েছিল এল ক্ল্যাসিকোর তারিখ। স্বাধীনতাকামী নেতাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের ঘোষণায় উত্তপ্ত হয়েছিল পুরো কাতালোনিয়া। এল ক্ল্যাসিকোর সূচি পেছানোয় ভাবা হচ্ছিল স্তিমিত হয়ে এসেছে আন্দোলন। কিন্তু সুনামি ডেমোক্রেটদের ঘোষণায় পরিষ্কার হয়েছে এত দ্রুত পিছু হটছে না তারা। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ঘোষণা ছিল এমন, ‘দেখা হচ্ছে ১৮ ডিসেম্বর।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে সুনামি ডেমোক্রেটদের এ ঘোষণার দিনে ছিল ন্যু ক্যাম্পে রিয়াল মায়োর্কার বিপক্ষে বার্সেলোনার খেলা। সেই ম্যাচের আগে মাঠে ড্রোন উড়তে দেখায় নিরাপত্তার বিষয়টি শঙ্কায় জড়িয়েছে আবারও।

যদিও আন্দোলনকারীদের এই ডাকে মাঠের খেলায় কোনো সমস্যা হবে না বলেই মনে করছেন বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ, ‘আমি চিন্তিত নই। আমার মনে হয় শান্তিপূর্ণভাবেই আন্দোলন হবে। তাতে ম্যাচে বাধা পড়বে না।’

‘যখন কোনো ম্যাচ হয় তখন মাঠের নিরাপত্তার ভার থাকে সম্পূর্ণ ক্লাবের উপর। দর্শকরা মাঠে যা ইচ্ছা বলতে পারে। তাতে কোনো বাঁধা নেই।’

Tags: এল ক্ল্যাসিকো ২০১৯-২০ন্যু-ক্যাম্পবার্সারিয়াললিড স্পোর্টস
Previous Post

পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বন্ধসহ ইউজিসি’র ১৩ নির্দেশনা

Next Post

বিএনপি সহিংসতার পথে গেলে সমুচিত জবাব: কাদের

Next Post

বিএনপি সহিংসতার পথে গেলে সমুচিত জবাব: কাদের

টাইম ম্যাগাজিনের ‘পার্সন অব দ্য ইয়ার’ গ্রেটা থানবার্গ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT