চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেঁয়াজ-সবজির ভরা মৌসুমেও এত দাম!

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:51 অপরাহ্ন 03, জানুয়ারি 2020
in সম্পাদকীয়
A A

পেঁয়াজ ও সবজির দাম দুই-তিন সপ্তাহ নাগালের মধ্যে থাকলেও আবার উর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। মৌসুমের এই সময়ে সবসময় দাম কমতির দিকে থাকলেও এবার নতুন বছরের শুরুতে রাজধানীর বাজারগুলোতে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। অন্যদিকে ভরা মৌসুমে সবজির দামও চড়া।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, সপ্তাহের ব্যবধানে নতুন পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকার মতো। গত শুক্রবারের তুলনায় এখন প্রায় সব ধরনের সবজিতে দাম বেড়েছে ৫ থেকে ১৫ টাকা।

ওই প্রতিবেদনে বলা হয়, সংকটের পর নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ার কারণে দাম কমতে শুরু করে। এতে গত কয়েক সপ্তাহ ধরে নতুন দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছিল ১০০ থেকে ১১০ টাকার মধ্যে। কিন্তু এখন আর ১০০ টাকা কেজিতে পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। বাজার ভেদে নতুন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা কেজি। পেঁয়াজের বাড়তি দামের সাথে অস্বস্তি যোগ হয়েছে সবজির দামেও।

এর আগে পেঁয়াজের দাম নিয়ে লঙ্কাকাণ্ড আমরা লক্ষ্য করেছি। এ নিয়ে সরকারের নানা প্রচেষ্টাও ছিল লক্ষ্যণীয়। কিন্তু এবার ভরা মৌসুমেও পেঁয়াজ আর সবজির এমন বাড়তি দাম শঙ্কা জাগিয়ে তুলছে। এখনই যদি বাজারদরের উর্ধ্বগতি হয়, তাহলে সামনের দিনগুলোতে বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেই আমাদের শঙ্কা।

চ্যানেল আই অনলাইনের কাছে একজন ক্রেতা বাজারদর নিয়ে হতাশা প্রকাশ করে এজন্য সরকারের তদারকি টিমকেই দায়ী করেছেন। আবদুল মান্নান নামের ওই ক্রেতা বলেন: পেঁয়াজের সরবরাহ আর দাম নিয়ে কত কিছু হয়ে গেল। বিমানে আসে। ২ দিন পর দাম কমবে। হাজার হাজার টন আমদানি হচ্ছে, আরো কত কী। কিন্তু বাস্তবে সরকার দাম নিয়ন্ত্রণে আনতে পারেনি। স্বল্প আয়ে পণ্যের অতিরিক্ত দামের বোঝা গরিব মানুষদের জীবনে চাপ সৃষ্টি করছে। এর দায় সরকারের।

রাজধানীর কারওয়ান বাজারে আসা এই ক্রেতার অভিযোগের তীর কিন্তু সরকারের দিকেই। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে যে সিন্ডিকেটই দাম নিয়ন্ত্রণ করুক না কেন, ওই ক্রেতার মতো সাধারণ মানুষ এজন্য সরকারকেই দায়ী করছে। এজন্য সরকারের নেয়া নানাবিধ ভালো পদক্ষেপ ও অর্জন শেষ পর্যন্ত ম্লান হয়ে যায়। এ অবস্থা থেকে বের হয়ে আসতে সরকারের সংশ্লিষ্টদের আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। কঠোরভাবে বাজারদর নিয়ন্ত্রণে উদ্যোগী হতে হবে।

পেঁয়াজ ও সবজির ভরা মৌসুমে নিত্যপ্রয়োজনীয় সব দ্রব্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে যথাযথ পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।

Tags: পেঁয়াজপেঁয়াজের দামসবজিসবজির দামসম্পাদকীয়
Previous Post

দল সুসংগঠিত থাকলে দেশের উন্নয়ন সম্ভব: প্রধানমন্ত্রী

Next Post

ইংল্যান্ড ক্রিকেট দলে ‘ফুটবল’ নিষেধ

Next Post

ইংল্যান্ড ক্রিকেট দলে ‘ফুটবল’ নিষেধ

‘অসুর’ কেন আলোচনায়?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT