চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেঁয়াজ নিয়ে লঙ্কাকাণ্ড থামবে কবে?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
11:06 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2020
in সম্পাদকীয়
A A
পেঁয়াজের খামার থেকে সংগ্রহের জন্য প্রস্তুত পেঁয়াজের ঝুড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

পেঁয়াজের ঝাঁজ আবারও ঊর্ধ্বমুখী। বাজারে ইতোমধ্যে সেঞ্চুরির ঘরে পৌঁছেছে পেঁয়াজের দাম। পরিস্থিতি সামাল দিতে দফায় দফায় বৈঠক করছে বাণিজ্য মন্ত্রণালয়। এছাড়া সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোও পেঁয়াজের সরবরাহ ও দাম ঠিক রাখতে চেষ্টা করে যাচ্ছে।

পেঁয়াজ নিয়ে চলতি সপ্তাহ থেকেই গণ্ডগোল শুরু। বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে ভারত। ফলে গত সোমবার থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে না। এমন খবরে হু হু করে দেশের বাজারে বাড়ছে মসলাজাতীয় এই পণ্যটির দাম। মাত্র একদিনেই এই নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম প্রায় দ্বিগুণ বেড়ে এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়।

বাণিজ্যমন্ত্রীর ভাষায়, ‘এখনই পেঁয়াজের দাম বাড়ার কোনো কারণ নেই। কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজের দাম বাড়াচ্ছে। ভোক্তাদের সংযমী হতে হবে। কিছু মানুষ অস্থির হয়ে প্রয়োজনের অতিরিক্ত পেঁয়াজ কিনছে, এতে বাজারে প্রভাব পড়ছে। ফলে দাম বেড়েছে।’ বাণিজ্যমন্ত্রীর একথা অযৌক্তিক নয়। তবে কথার চেয়ে এখন সবাইকে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার দিকে বেশি নজর দিতে হবে।

পেঁয়াজের আমদানি বন্ধের ঘোষণা আসার সঙ্গে সঙ্গে দাম বাড়ানোর বিষয়ে কারসাজি স্পষ্ট। দেশে এখনও ৬ লাখ টন পেয়াজ মজুদ আছে। এছাড়াও মিয়ানমার এবং তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করার ঘোষণা দিয়েছে সরকার। এরপরও পেঁয়াজ নিয়ে হাহাকার কাম্য নয়।

পেঁয়াজ নিয়ে গত বছরের এত তিক্ত অভিজ্ঞতার পরও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার কথা নয়। এ বিষয়ে পূর্ব প্রস্তুতি থাকলে এমন হতো না। এরপরও যথাযথ কৌশল অবলম্বন করে পরিস্থিতি সামাল দিতে হবে। এজন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করতে আমরা আহ্বান জানাচ্ছি।

Tags: পেঁয়াজসম্পাদকীয়
Previous Post

জাপানের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

Next Post

নতুন ৩ লাখ শনাক্তের মাধ্যমে বিশ্বব্যাপী আক্রান্ত ৩ কোটি ছাড়াল

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ৩ লাখ শনাক্তের মাধ্যমে বিশ্বব্যাপী আক্রান্ত ৩ কোটি ছাড়াল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আজ মহান শিক্ষা দিবস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT