চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৃথিবীর মতো আরেক ‘বিশ্ব’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:57 অপরাহ্ন 07, জানুয়ারি 2020
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নাসার গ্রহ খোঁজার স্যাটেলাইট টেস একটি পৃথিবী সদৃশ গ্রহ আবিস্কার করেছে। নতুন খোঁজ পাওয়া গ্রহটি তার নক্ষত্রের সঙ্গে বসবাসযোগ্য এলাকার মধ্যেই রয়েছে। এ কারণে সেখানে পানি থাকার সম্ভাবনা রয়েছে।

নতুন এই গ্রহটির নাম দেওয়া হয়েছে, টিওআই ৭০০ ডি। পৃথিবী থেকে মাত্র ১০০ আলোকবর্ষ দূরে অবস্থিত গ্রহটি। হাওয়াইয়ের হনুলুলুতে আমেরিকান অ্যাস্ট্রোনমিকাল সোসাইটির বার্ষিক সভায় নাসার জেট প্রোপালসন ল্যাবরেটরি নতুন গ্রহ পাওয়ার ঘোষণা দেয়।

নাসার অ্যাস্ট্রোফিজিকস ডিভিসনের ডিরেক্টর পল হার্জ বলেন, টেসের ডিজাইন ও চালুই করা হয়েছে পার্শ্ববর্তী নক্ষত্রদের কেন্দ্র করে ঘুরতে থাকা পৃথিবী সদৃশ গ্রহগুলো খোঁজার জন্য।

শিকাগো ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট শিক্ষার্থী এমিলি গিলবার্ট বলেন, নক্ষত্রের প্যারামিটারটা ঠিক করলে আমরা দেখি গ্রহের আকারটা ছোট দেখা যায়। দূরতম নতুন গ্রহটিকে আকার এবং বসবাসযোগ্য জায়গায় অবস্থানের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে।

পরবর্তীতে এই আবিস্কার স্পিটজার স্পেস টেলিস্কোপ নিশ্চিত করেন।

এর আগেও এই ধরনের বেশ কিছু গ্রহের খোঁজ পাওয়া গেছে। বিশেষ করে কেপলার স্পেস টেলিস্কোপ দিয়ে। তবে ২০১৮ সালে চালু হওয়ার পরে টেসের এটাই প্রথম আবিস্কার।

টেস আকাশের একটি জায়গায় স্থির থাকে দেখার জন্য যে কোনো বস্তু, গ্রহ নক্ষত্রের সামনে দিয়ে যাচ্ছে কিনা। তাহলে নক্ষত্রের ঔজ্জ্বল্য খানিকটা কমে যায়। আর সেটা দিয়েই টেস কোনো গ্রহের অবস্থান তার আকার ও গতি অনুমান করতে পারে।

নক্ষত্র টিওআই ৭০০ খুবই ছোট। আমাদের সূর্যের তুলনায় ৪০ শতাংশ ছোট এবং অর্ধেক পরিমাণ গরম। সেখানে তিনটি গ্রহকে ঘুরতে দেখে টেস। সেগুলোর নাম টিওআই ৭০০ বি, সি এবং ডি। এর মধ্যে ডি শুধুমাত্র বসবাসযোগ্য এলাকায় রয়েছে। না নক্ষত্রের থেকে খুব দূরে আর না খুব কাছে। ফলে তার তাপমাত্রায় গলা পানির অবস্থান থাকতে পারে।

এটি পৃথিবী থেকে ২০ শতাংশ বড় এবং ৩৭ দিনে একবার নক্ষত্রকে পরিভ্রমণ করে। সূর্য থেকে পৃথিবী যে শক্তি শোষণ করে তার ৮৬ শতাংশ শোষণ করে ডি। তবে ডি কি দিয়ে তৈরি তা এখনো জানা যায়নি।

তবে এক বিশ্লেষণে নাসা জানিয়েছে, গ্রহটিতে ঘন কার্বন ডাই অক্সাইড ঘেরা পরিবেশে রয়েছে বলে জানিয়েছে বিজ্ঞানীরা যেমনটি তারা জানিয়েছিলো মঙ্গলকে কেবল পাওয়া গেছিলো তখন।

এই গ্রহটিও নক্ষত্রের সঙ্গে যুক্ত। মানে এক দিক সবসময় নক্ষত্রের দিকে মুখ করে থাকে। যেমনটা চাঁদ ও পৃথিবী করে। এই সমকালীন ঘুর্ণন বোঝায়, গ্রহটির অন্য পাশ সবসময় মেঘে ঢাকা থাকে। এখন আরো অনেক জ্যোতির্বিদ অন্যান্য অনেক বিষয় দিয়ে গ্রহটিকে পর্যবেক্ষণ করবেন আরো নতুন নতুন তথ্য সংগ্রহের জন্য যদি কোনোটা নাসার গ্রহের মডেলের সঙ্গে মিলে যায়।

Tags: নক্ষত্রনাসাবিশ্ব
Previous Post

দু’বছরের বেশি কক্সবাজারে জন্মনিবন্ধন সনদ বন্ধ

Next Post

বঙ্গের প্রযোজনায় প্রতি সপ্তাহে একটি নাটক

Next Post

বঙ্গের প্রযোজনায় প্রতি সপ্তাহে একটি নাটক

শিক্ষার্থীদের হাতে নতুন বই ও স্কুল ব্যাগ বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের জন্য ছাত্রলীগের শিক্ষা উপকরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT