চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূর্বাচলে হবে বিশ্বমানের প্যাক হাউস ও অ্যাক্রেডিটেশন ল্যাবরেটরি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:53 অপরাহ্ন 10, নভেম্বর 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A
প্রধান অতিথি বক্তব্য দিচ্ছেন, প্যানেল ও দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে বিশ্বমানের সর্বাধুনিক প্যাক হাউজ এবং অ্যাক্রেডিটেশন ল্যাবরেটরি স্থাপন করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক প্যাক হাউস স্থাপনের জন্য পূর্বাচলে ২ একর জমি কৃষি মন্ত্রণালয়কে দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সেখানে এই অ্যাক্রেডিটেশন ল্যাবরেটরি স্থাপন করা হবে। এটি নির্মাণের জন্য দ্রুত প্রকল্প গ্রহণের উদ্যোগ নেয়া হবে।

মন্ত্রী বলেন, এ প্যাক হাউজ নির্মিত হলে ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিদেশে এদেশের ফলমূল ও শাকসবজি রপ্তানি বহুগুণ বাড়বে। কৃষি খাত দেশের সার্বিক অর্থনীতিতেও বিরাট অবদান রাখতে সক্ষম হবে।

মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে হর্টিকালচার এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (হর্টেক্স) আয়োজিত কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধিতে ‘আধুনিক প্যাক হাউজ সুবিধা এবং এ্যাক্রিডিটেড ল্যাবরেটরি নির্মাণ বিষয়ে পরামর্শ কর্মশালা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন কৃষি যান্ত্রিকীকরণ ও বাণিজ্যিকরণের দিকে এগুচ্ছে। কৃষি অবশ্যই আধুনিক হবে। সেজন্য, একই সাথে কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজার বাড়াতে হবে।

এক্ষেত্রে সমস্যা হলো প্যাকেজিং এবং নিরাপদ ফুড হিসাবে আন্তর্জাতিকভাবে গ্রহহণযোগ্য সার্টিফিকেটের অভাব। পূর্বাচলে এ প্যাক হাউস ও ল্যাব স্থাপিত হলে এসব সমস্যা যেমন থাকবে না, তেমনি বিমানবন্দরের কাছে হওয়ায় পণ্য পরিবহণও সহজ হবে।

কৃষিসচিব মেসবাহুল ইসলামের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) হাসানুজ্জামান কল্লোল, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার, হর্টেক্স ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মনজুরুল হান্নান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান প্রমুখ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. কামরুল হাছান।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ কৃষিবিদ, গবেষক, ফল ও সবজি রপ্তানিকারক এসোসিয়েশন, ভ্যালু চেইন এক্সপার্ট, ল্যাবরেটরি এক্সপার্ট/বিজ্ঞানী ও বিভিন্ন সংস্থার প্রতনিধিরা সেমিনারে উপস্থিত ছিলেন।

মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশ হতে ইউরোপিয়ান ইউনিয়নসহ পৃথিবীর বিভিন্ন দেশে তাজা ফলমূল ও শাকসবজি রপ্তানি হয়ে আসছে। এছাড়া প্রক্রিয়াজাতকৃত খাদ্যের চাহিদা দিনকে দিন বেড়েই চলছে। সাড়া পৃথিবীজুড়ে এ বাজারের পরিমাণ প্রায় ১০ হাজার বিলিয়ন ডলার। বর্তমান বিশ্বে রপ্তানিকারক দেশকে আমদানিকারক দেশের চাহিদা অনুযায়ী খাদ্যপণ্য সরবরাহ করতে হয়।

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য, ইটালী, ফ্রান্স, গ্রিস, জার্মানী, সুইডেন, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, অষ্ট্রিয়া, নেদারল্যান্ডস, মধ্যপ্রাচ্যের দেশসমূহ, মালয়েশিয়া, হংকং, শ্রীলংকাসহ প্রায় ৪৩টি দেশে তাজা শাকসবজি ও ফলমূল রপ্তানি হয়ে থাকে।

২০১৯-২০ অর্থবছরে ১৬৫ মিলিয়ন ডলার মূল্যের তাজা শাকসবজি ও ফলমূল এদেশ হতে রপ্তানি হয়েছে। এছাড়া ২৩ মিলিয়ন ডলার মূল্যের আলু রপ্তানি হয়েছে।

শাকসবজি ও ফলমূল রপ্তানির এই ধারাকে বেগবান করতে আধুনিক প্যাক হাউজ সুবিধা এবং এ্যাক্রিডিটেড ল্যাবরেটরি প্রতিষ্ঠা করা একান্ত জরুরী।

বর্তমান কৃষিবান্ধব সরকার আধুনিক প্যাক হাউজ নির্মাণের জন্য কৃষি মন্ত্রণালয়কে পূর্বাচলে ২ একর জমি প্রদান করেছে। এ প্যাক হাউজ নির্মাণে বিশেষজ্ঞগণের মতামত, সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তাদের অভিজ্ঞতা এবং ব্যবহারকারীগণের মতামত ও পরামর্শ গ্রহণের জন ‘পরামর্শ কর্মশালা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।

 

Tags: কৃষিপণ্যপূর্বাচলরপ্তানি
Previous Post

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ও তাঁর স্নেহধন্য হুমায়ুন রশীদ চৌধুরী

Next Post

দিল্লিকে হারিয়ে মুম্বাইয়ের ‘পঞ্চম’ আইপিএল শিরোপা

Next Post
আইপিএল কোয়ালিফায়ার ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়রা আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লিকে হারিয়ে মুম্বাইয়ের ‘পঞ্চম’ আইপিএল শিরোপা

জনপ্রিয় ব্যক্তিরা মাস্ক পরে হাঁটছেন, রাতে শহরের রাস্তায় চলাচল।. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও ভয়াবহ রূপে করোনা, একদিনে আক্রান্ত ৫ লাখ ৪২ হাজার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT