চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুড়িয়ে দেওয়া হলো ওস্তাদ আলাউদ্দিন’র স্মৃতিচিহ্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:24 পূর্বাহ্ন 12, জানুয়ারি 2016
in বাংলাদেশ
A A

ব্রাহ্মণবাড়িয়ায় এক মাদ্রাসা ছাত্র নিহত হওয়ার ঘটনায় মাদ্রাসার শিক্ষার্থীরা শহরজুড়ে তাণ্ডব চালিয়েছে। ওস্তাদ আলাউদ্দিন সংগীত নিকেতনে হামলা চালিয়ে সুরসম্রাটের ব্যবহার করা সব জিনিসপত্র পুড়িয়ে দিয়েছে। হামলার পর শুধু সংগীত বিদ্যালয়টি এখন শুধু কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে।

শুধু ওস্তাদ আলাউদ্দিন খাঁর নামে সংগীত বিদ্যালয়ই নয়, বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি উত্থাপনকারী এবং মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নামে যে ভাষা চত্বর; সেই চত্বরসহ এরকম আরো বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় মাদ্রাসা শিক্ষার্থীরা।

রেল স্টেশনও ছিলো তাদের টার্গেট। রেলের ফিসপ্লেট উঠিয়ে ফেলার পাশাপাশি হামলায় ক্ষয়-ক্ষতির কারণে সাড়ে ৮ ঘন্টা বন্ধ থাকে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট রেল যোগাযোগ। পরে সন্ধ্যা ৭টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এরকম হামলার কারণ সোমবার রাতের একটি তুচ্ছ ঘটনা যাকে কেন্দ্র করে শহরে বিভিন্ন পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ব্যবসায়ী, ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখি সংঘর্ষে আহত হয় জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র মাসুদুর রহমান। ভোরে তার মৃত্যু হলে বিক্ষুদ্ধ মাদ্রাসা শিক্ষার্থীরা তাৎক্ষণিক হরতাল ডেকে হামলা শুরু করে।

এর আগেই অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবি এবং র‌্যাব। আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ব্রাহ্মণবাড়িয়া শহর।হরতালে শহরের বিভিন্ন স্থানে হামলা চালায় বিক্ষুদ্ধরা।

পরে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে সহকারী পুলিশ সুপার ও সদর থানার ওসিকে প্রত্যাহার করা হয়। ঘটনা তদন্তে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোখলেসুর রহমানকে প্রধান করে গঠিত হয়েছে কমিটি।

বুধবারও হরতাল ডাকা হলেও সন্ধ্যায় মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও প্রশাসনের মধ্যে আলোচনার পরে তা প্রত্যাহার করা হয়।

Tags: তাণ্ডবব্রাহ্মণবাড়িয়া
Previous Post

প্রধান বিচারপতি সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করেছেন: শামসুদ্দিন চৌধুরী

Next Post

‘প্রধানমন্ত্রীর ভাষণে উচ্চ শিক্ষার বড় অর্জনের কথা নেই’

Next Post

‘প্রধানমন্ত্রীর ভাষণে উচ্চ শিক্ষার বড় অর্জনের কথা নেই’

স্বাধীনতার পক্ষ-বিপক্ষ দ্বন্দ্ব চিরতরে শেষ করতে তিনটি করণীয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT