চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ পাহারায় ক্যাম্পাস ছাড়লেন গোপালগঞ্জের ভিসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:39 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2019
in শিক্ষা
A A

শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পুলিশের পাহারায় ক্যাম্পাস ছেড়েছেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক খোন্দকার নাসির উদ্দিন।

রোববার রাত ৯টার দিকে পুলিশের কড়া পাহারায় ভিসির বাসভবন থেকে বের হয়ে যান। তবে তিনি শারীরিকভাবে অসুস্থ বলে দাবি করেছেন।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: ছানোয়ার হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘রাত ৯টার পর হঠাৎ করে অসুস্থ হওয়ায় খোন্দকার নাসির উদ্দিনকে পুলিশ পাহারায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

তবে পুলিশের এমন কড়া পাহারার মধ্যেও ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় ভিসির গাড়ির সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা স্লোগান দেয় এবং জুতা প্রদর্শন করে।

এর আগে রোববার বিকালে স্বেচ্ছাচারিতার প্রমাণ পাওয়ায় উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনকে প্রত্যাহারের জন্য সুপারিশ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গঠিত(ইউজিসি) তদন্ত কমিটি।

ইউজিসির পাঁচ সদস্যের কমিটির প্রতিবেদন সংস্থার চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়। পরে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রতিবেদনে অনিয়ম-দুর্নীতির ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশও করা হয়।

গত ১৩ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছেন। সেই পরিপ্রেক্ষিতেই ২৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় ইউজিসিকে ওই বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক তথ্যাদি জানাতে অনুরোধ করে।

ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় নানা অভিযোগ এনে গত ১১ সেপ্টেম্বর ফাতেমা তুজ জিনিয়া নামে এক ছাত্রীকে সাময়িকভাবে বহিষ্কার করার পর সমালোচনার মুখে পড়েন উপাচার্য।

এ নিয়ে তীব্র সমালোচনার মুখে ১৮ সেপ্টেম্বর ফাতেমা তুজ জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কিন্তু শিক্ষার্থীরা নাসির উদ্দিনের পদত্যাগসহ ১৪ দফা দাবিতে ১৩ দিন ধরে আন্দোলন করে যাচ্ছে।

Previous Post

জহুরুলের ৯০, মিঠুনের ব্যাটে ৯২

Next Post

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফে 'বন্দুকযুদ্ধে' নিহত ২

বঙ্গবন্ধু স্যাটেলাইটে চ্যানেল আই সম্প্রচার-জন্মদিন

জন্মদিনে বঙ্গবন্ধু স্যাটেলাইটে চ্যানেল আই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT