চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ নিরাপত্তা বিলের বিরুদ্ধে ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:42 পূর্বাহ্ন 29, নভেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রতিবাদকারী ব্যক্তি ফ্রান্সে বিক্ষোভের সময় মুখোশ ও সানগ্লাস পরে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পুলিশ নিরাপত্তা বিল’ চালুর বিরুদ্ধে ফ্রান্সের প্যারিস সহ বিভিন্ন শহরে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ।

শনিবার লক্ষ লক্ষ বিক্ষোভকারী প্যারিসে জড়ো হয়। এই সময় পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা পাথর ও আতশবাজি ছোঁড়ার পরে সংঘর্ষ শুরু হয়।

বিক্ষোভকারীরা একটি গাড়ি এবং খবরের কাগজ দোকানে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় ৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং ২০ জন পুলিশ আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

নতুন বিলটিতে বলা হয়েছে পুলিশের খারাপ কাজ করার ছবি তোলা বা ভিডিও করলে সেটাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে।

বিক্ষোভকারীরা বলছে, এই নতুন বিলে পুলিশের বর্বরতাকে উসকে দেওয়ার জন্য সংবাদত্রের স্বাধীনতা হ্রাস করা হয়েছে।

তবে ফ্রান্স সরকার বলছে, এই বিলের মাধ্যেমে ফ্রান্সের জনগণকে অনলাইন অপব্যবহার থেকে রক্ষা করতে সহায়তা করবে।

শনিবার প্যারিস, বোর্দো, লিলে, মন্টপেলিয়ার এবং ন্যান্টেসসহ ৭০টি শহরে জনগণ নুতন এই আইনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছেন।

গত শুক্রবার ফ্রান্সে কৃষ্ণাঙ্গ এক সংগীত প্রযোজককে বেধড়ক মারধর এবং বর্ণবাদী আচরণের কারণে  আটক করা হয়েছে চার পুলিশ কর্মকর্তাকে। তাদের এমন বর্বরোচিত আচরণে ক্ষোভে ফুঁসে উঠেছে দেশটির সব মহল।

সম্প্রতি লুপসাইডার নামে একটি ওয়েবসাইটে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ফরাসি পুলিশ কর্মকর্তারা মাইকেল জেকলার নামে ওই সংগীত প্রযোজককে কয়েক মিনিট ধরে মারধর করছেন এবং বারবার বর্ণবাদী গালি দিচ্ছেন।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, এ ঘটনা ছিল ‘অগ্রহণযোগ্য আক্রমণ’। এটি ‘সবার জন্য লজ্জাজনক’ বলেও মন্তব্য করেছেন তিনি।

ম্যাক্রোঁ বলেছেন, ফ্রান্স কখনোই ঘৃণা বা বর্ণবাদের বিস্তার মেনে নেবে না।

Previous Post

রোহিঙ্গা সঙ্কটে ওআইসির সহায়তা চায় বাংলাদেশ

Next Post

মেলবোর্ন বঙ্গবন্ধু পরিষদের নতুন কার্যকরী কমিটি

Next Post
ভার্চুয়াল সভায় অংশগ্রহণকারী বিভিন্ন ব্যক্তি, আলোচনায় ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেলবোর্ন বঙ্গবন্ধু পরিষদের নতুন কার্যকরী কমিটি

তিনজন ব্যক্তি আইডল বাংলাদেশের সেটে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্ডিয়ান আইডল: কবে, কখন, কোথায়?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT