চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ আসায় ভেঙে গেল মিঠুন পুত্রের বিয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:44 অপরাহ্ন 08, জুলাই 2018
in বিনোদন
A A

ধর্ষণ মামলা মাথায় নিয়েই বলিউডের প্রযোজক সুভাষ শর্মার মেয়ে মাদালসা শর্মার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ভারতীয় জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো। কিন্তু হঠাৎ বিয়ের আসরে পুলিশি হানায় শেষ পর্যন্ত বিয়ে ভেঙে গেল তার।

পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ি শনিবার রাতে বিয়ের পিঁড়িতে বসেছিলেন মিমো। বিয়ের আসরে উপস্থিত ছিলেন বেশ নামিদামি তারকা অভিনেতা অভিনেত্রীরাও। কিন্তু বিয়ের লগ্ন শুরুর আগেই পুলিশের উপস্থিতিতে ভেঙে যায় মিঠুনপুত্রের বিয়ে। এমনকি সেই মুহূর্তেই পাত্রীকে নিয়ে বের হয়ে যান তার অভিভাবকরা।

পুরোপুরি সিনেমাটিক দৃশ্যের বয়ান মনে হলেও সত্যি সত্যিই এমনটা ঘটলো শনিবার রাতে। এদিন নীলগিরি জেলার উটিতে একটি হোটেলে বিয়ে হওয়ার কথা ছিল মিঠুন পুত্রের। বিলাসবহুল এই হোটেলটির মালিক মিঠুন চক্রবর্তী স্বয়ং।

গেল সপ্তাহেই মিমোর সাবেক প্রেমিকা তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। তার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মিমো তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। কিন্তু এক পর্যায়ে এসে ওই নারীর সঙ্গে প্রতারণা শুরু করেন মিমো। শুধু তাই না, জোরপূর্বক গর্ভপাতও করানো হয় বলে অভিযোগ করেন ওই নারী। আর এই কাজে সহায়তা করায় মিমোর মা যোগিতা বালীর বিরুদ্ধেও মামলা করা হয়।

মিমো ও মিমোর মায়ের বিরুদ্ধে করা এমন অভিযোগ আমলে নেয় দিল্লি পুলিশ। পুলিশও এটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আমলে নেয়। তারা জানান, এর সঙ্গে জড়িয়ে আছে রাজ্যসভার একজন সাবেক সাংসদের নাম। আদালতের নির্দেশ পেয়ে পুলিশ বিভিন্ন ধারায় মিমোর বিরুদ্ধে অভিযোগ এনেছে। চলছে তদন্ত। আর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মিমোও বিয়েও করতে পারবেন না। আর সেজন্যই শনিবার রাতে মিমোর বিয়ে আটকে দিলো পুলিশ।

এদিকে শুক্রবার ভারতীয় একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন অভিযোগকারী অভিনেত্রীর আইনজীবী। তিনি স্পষ্টভাবে জানান, গত চারবছর ধরে অভিযোগকারী অভিনেত্রীর সাথে পরিচয় ছিলো মিমোর। কিন্তু মিমো ওকে সুযোগ মতো হেনস্থা ও প্রতারণা করেছেন। অভিনেত্রীর পানীয়তে মাদক মিশিয়ে তারসঙ্গে জোরজবরদস্তি করে সেক্স করছেন মিমো। এমন ঘটনার পর অভিনেত্রীকে প্রতিশ্রুতি দেয়া হয়েছিলো যে তাকেই বিয়ে করবেন। কিন্তু পরবর্তীতে মিঠুনপুত্র তাকে বিয়ে করতে অস্বীকার করেন।

Tags: মিঠুন চক্রবর্তী
Previous Post

ম্যাক্সকে জরিমানা, চট্টগ্রামে সব বেসরকারি হাসপাতাল বন্ধ

Next Post

কাতারেই ৪৮ দলের বিশ্বকাপ ’সম্ভব’

Next Post

কাতারেই ৪৮ দলের বিশ্বকাপ ’সম্ভব’

ভালো ব্যাটিং ‘অসম্ভব’ ছিল না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT