চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের হুমকি আর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে রাস্তায় সাংবাদিকরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:00 অপরাহ্ন 22, জানুয়ারি 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
পুলিশের হুমকি ও সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) দুই সদস্যকে পুলিশের মোটরসাইকেল চাপা ও পিষে ফেলার হুমকির এবং এক সদস্যকে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা।

মঙ্গলবার ক্র্যাব কার্যালয়ের সামনে মানববন্ধন করে সংঠনের নেতাকর্মী সদস্যসহ অন্যান্য সাংবাদিকরা।

সম্প্রতি ২০ জানুয়ারি পরীবাগ এলাকায় বাংলা ট্রিবিউনের ক্রাইম রিপোর্টার শেখ জাহাঙ্গীর আলম ও আলোকিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার সাজ্জাদ মাহমুদ খানকে পুলিশের মোটরসাইকেল চাপা ও অসৌজন্যমূলক আচরণ এবং মেরে ফেলার হুমকি দেয়। এর কয়েকদিন আগে বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট আসাদুজ্জামান শিমুলকে রড দিয়ে পেটায় সন্ত্রাসীরা। এই দুই ঘটনার প্রতিবাদে সমাবেশটির আয়োজন করা হয়।

দুই সাংবাদিককে মারধরের বিষয়ে ক্র্যাবের সভাপতি আবুল খায়ের বলেন, পুলিশের কাজ জনগণের সেবা করা। অথচ এক পুলিশ কর্মকর্তা উল্টোপথে এসে দুই সাংবাদিককে চাপা দেয়, প্রতিবাদ করলে তাকে গালমন্দ করে, মেরে চলে যায়, এই হল পুলিশের আচরণ। তাদের আচরণ দেখে আমি অবাক। তারওপর যে মোটরসাইকেল দিয়ে চাপা দিয়েছে সেটির নম্বর প্লেটও ভুয়া, এটা আরও বড় ধরণের ক্রাইম। আমরা এবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি এই ঘটনাটির জন্য একজনকে অ্যাসাইন করেছেন।

তিনি আরও বলেন, আমরা জানি স্বাধীনতার সময় রাজারবাগে প্রথম রাইফেল হাতে প্রতিরোধ গড়েছিল পুলিশ বাহিনী। অথচ কয়েকজন সদস্যের জন্য গোটা বাহিনীর গৌরব নষ্ট হচ্ছে, জনগণের কাছে তাদের ভুমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমি উর্ধতনদের আহ্বান জানাবো আপনারা এইসব সন্ত্রাসীদের মতো আচরণকারী পুলিশ সদস্যদের চিহ্নিত করে যেন বের করে দেয়া হয়।

প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু।

এসময় ক্র্যাবের যুগ্ম সম্পাদক সাখাওয়াত কাওসার, অর্থ সম্পাদক আবু হেনা রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হরলাল রায় সাগর, দফতর সম্পাদক শহিদুল ইসলাম রাজী, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইফ বাবলু, আন্তর্জাতিক সম্পাদক শাহীন আলম, কার্যনির্বাহী সদস্য রুদ্র মিজান, ক্র‍্যাবের সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ, ক্র‍্যাবের সাবেক সভাপতি আবু সালেহ আকন, সাবেক সাধারণ সম্পাদক দীপু সারোয়ারসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে ২০ জানুয়ারি সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টার থেকে মোটরসাইকেলযোগে পান্থপথে কর্মস্থল বাংলা ট্রিবিউন অফিসে যাচ্ছিলেন শেখ জাহাঙ্গীর। তার সঙ্গে ছিলেন আলোকিত বাংলাদেশের সাজ্জাদ মাহমুদ। এ সময় পরিবাগের রাস্তার বিপরীত দিক থেকে আসা পুলিশের একটি বাইক ধাক্কা দেয়। একবার ধাক্কায় দেওয়ার পর আবারও ইচ্ছাকৃত জাহাঙ্গীরের পা বরাবর চাপা দেয়। জাহাঙ্গীর ও সাজ্জাদ প্রতিবাদ করলে জাহাঙ্গীরকে লাথি মারেন, অকথ্য ভাষায় তাদের দুজনকে গালিগালাজ করেন। পরে মোটরসাইকেল চাপা দিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যান পুলিশের পোশাক পরা ওই ব্যক্তি। তার মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর হলো- ঢাকা মেট্রো হ-১২-৭৫০৫।

১৮ জানুয়ারি শুক্রবার রাত ৮টার দিকে খিলগাঁও বিশ্বরোড এলাকার পুলিশ ফাঁড়ির কাছে হামলার শিকার হন বাংলানিউজের সিনিয়র রিপোর্টার আসাদুজ্জামান শিমুল। ওই রাতে কালো একটি মাইক্রবাসে বন্ধুদের সাথে খিলগাঁওয়ের দিকে যাচ্ছিলেন শিমুল। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাদের মাইক্রবাসটিকে ধাক্কা দেয়। এ নিয়ে দুই চালকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে বিষয়টি সুরাহার জন্য শিমুলরা মাইক্রোবাস থেকে নামলে প্রাইভেটকার চালকসহ বেশ কয়েকজন যুবক রড নিয়ে শিমুলের ওপর অতর্কিত হামলা চালায়। এতে শিমুল অচেতন হয়ে পড়েন। পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে তাকে ঢাকা মেডিক্যালে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসকের পরামর্শে বাসায় বিশ্রামে আছেন শিমুল। দুর্বৃত্তদের হামলায় শিমুলের কিডনি ক্ষতিগ্রস্ত ও শিরদাঁড়া আঘাতপ্রাপ্ত হয়।

Tags: মানববন্ধন
Previous Post

কুষ্টিয়ায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

Next Post

পাকিস্তানের ‘র‌্যাঙ্কিং’ নিয়ে কী ভাবছেন মাহমুদউল্লাহ?

Next Post
ফাইল ছবি

পাকিস্তানের ‘র‌্যাঙ্কিং’ নিয়ে কী ভাবছেন মাহমুদউল্লাহ?

খুলনায় বিডিজবস চাকরি মেলা, প্রার্থীদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনায় ‘বিডিজবস চাকরি মেলা’য় প্রার্থীদের ঢল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT