চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের হুমকির মুখেও নির্ভীক ১২ বছর বয়সী সাংবাদিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:08 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সাংবাদিক

পুলিশের হুমকির মুখেও নিজের নির্ভীক অবস্থান বজায় রেখেছে যুক্তরাষ্ট্রের এক ছোট্ট সাংবাদিক। ছোট্ট শহর আরিজোনার ১২ বছর বয়সী ওই রিপোর্টার গল্পের পেছনে ছুটছিলো। তবে সে জানতোই না কোন পরিস্থিতিতে পড়তে যাচ্ছে সে।

হিলডে লিসিয়াক, টিনএজেরও কম বয়সী এই সাংবাদিকের কীর্তিকলাপ এরই মধ্যে স্কলাসটিক বুক সিরিজকে প্রভাবিত করেছে এবং সামনেই আসছে তার গল্পে প্রভাবিত একটি টিভি শোও। এর আগে লিসিয়াক ২০১৬ সালেও খবরের শিরোনাম হয়েছিলো তার নিজের শহরে ভয়াবহ হত্যাকাণ্ডের রিপোর্ট করতে গিয়ে।

তবে সেবার বেশ সমালোচনার মুখেও পড়েছিলো সে। অনেকেই বলেছিলো ৯ বছর বয়সী একজনের সন্ত্রাসী কর্মকাণ্ডের আশেপাশে থাকা উচিত না। তবুও দমে যায়নি সে। এরপর বেশ কিছু ব্যাংক ডাকাতি, ধর্ষণের অভিযোগ এবং আরো চাঞ্চল্যকর অপরাধের খবর সামনে নিয়ে আসে লিসিয়াক। পেনসিলভানিয়ার সেলিনসগ্রোভে তার বাবা-মায়ের বাড়ি থেকে প্রকাশিত পত্রিকা অরেঞ্জ নিউজ স্ট্রিটে এসব খবর তুলে ধরে সে।

গত সপ্তাহেও এক মাদক ব্যবসায়ী এবং যৌনতায় বাধ্য করার নারীর মধ্যকার ট্রেক্সট ম্যাসেজ তুলে ধরে রিপোর্ট করেছিলো সে।

এতকিছু করা মেয়েটিকে যখন আরিজোনার পাতাগোনিয়ায় শহরের জোসেফ প্যাটারসন নামের এক পুলিশ কর্তকর্তা জুভেনাইল জেলে পাঠানোর হুমকি দেন; তাতে দমে না গিয়ে সে অন্যায়কে ‍তুলে ধরে।

এ সময় প্যাটারসন মিথ্যে তথ্য দিয়ে বলেন, তার গতিবিধি ভিডিও করা এবং সেটা ইন্টারনেটে প্রকাশ করা অন্যায়।

এসব হুমকির পরও সেই ভিডিও ইউটিউব এবং অরেঞ্জ স্ট্রিট নিউজে প্রকাশ করে লিসিয়াক।

লিসিয়াকের বাবাও একজন সাংবাদিক।  কেন সে দক্ষিণ আরিজোনার একেবারে ভেতরের দিকে গেছিলো তা জানা যায়নি। তবে কখনোই সংবাদ সঙ্কটে ভোগেনি সে। গত সপ্তাহে সে একটি সাক্ষাৎকার প্রকাশ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত সীমান্ত দেয়াল নিয়ে কার কি ভাবনা বিষয়ে।

অরেঞ্জ স্ট্রিট নিউজে লিসিয়াক লিখেছেন, সেদিন দুপুর দেড়টার দিকে সংবাদের জন্য তথ্য যাচাই-বাছাই করছিলো। সেখানেই আসেন প্যাটারসন বলেন, শহরটিতে তিনি পুলিশ প্রধানের দায়িত্ব পালন করছেন। লিসিয়াককে সে থামায় এবং পরিচয় জানতে চান। ১২ বছর বয়সী সাংবাদিক তাকে নাম, ফোন নম্বর দেয় এবং বলে সে গণমাধ্যমের সদস্য।

সে সময় প্যাটারসন তাকে বলেন, আমি গণমাধ্যমের স্বাধীনতার কোনো বাক্য শুনতে চাই না। তাকে গ্রেপ্তার করে জুভেনাইল কারাগারে পাঠিয়ে দেবেন।

কিন্তু তারপরও লিসিয়াক প্যাটারসনের পেছনে পেছনে গিয়ে ভিডিও করতে থাকে। তার উদ্দেশে বলে, আপনি আমাকে জেলে পাঠাতে চেয়েছেন। আসলে আমি অবৈধ কী করেছি?

এরপরও প্যাটারসন তাকে নানাভাবে হুমকি দিতে থাকে। নির্দেশ না মানার পাশাপাশি মিথ্যা বলারও অভিযোগ তোলে লিসিয়াকের বিরুদ্ধে।

ঘটনার পরের দিন ইন্টারনেটে এই ভিডিও আপলোড করে লিসিয়াক। তারপরই অনেকের কমেন্ট আসতে শুরু করে। অনেকেই তাকে হিরো হিসেবে আখ্যা দেন। কেউ কেউ মনে করেন, লিসিয়াকের কাছে দুঃখ প্রকাশ করা উচিৎ।

Tags: সাংবাদিক
Previous Post

টুইটারের সহ-প্রতিষ্ঠাতার পদত্যাগ

Next Post

কিছু আইএসপি থেকে সামহোয়্যারইন ব্লগ বন্ধে বিশিষ্ট ব্যক্তিদের উদ্বেগ

Next Post

কিছু আইএসপি থেকে সামহোয়্যারইন ব্লগ বন্ধে বিশিষ্ট ব্যক্তিদের উদ্বেগ

dav

বিদ্যুৎবিহীন চরাঞ্চলে পিডিবিএফ’র সোলার হোম সিস্টেম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT