চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের তৎপরতায় মানসিক ভারসাম্যহীন যুবক উদ্ধার

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
8:52 অপরাহ্ন 09, জানুয়ারি 2021
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
মানসিক ভারসাম্যহীন যুবককে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা উদ্ধার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসি এলাকার কয়ড়া গ্রামের পতিত জমিতে নিথর দেহে পড়েছিলো অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এক যুবক। তবে করোনার ভয়ে ও মৃত ভেবে তার কাছে যায়নি কেউ।

শনিবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ। ময়লা ও নোংরা অবস্থায় থাকায় গোসল ও নতুন কাপড় পড়িয়ে তাকে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

বর্তমানে সেবা পেয়ে কিছুটা সুস্থ হলেও জীবন শঙ্কায় রয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে পুলিশের মানবিক সহায়তাকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, রাতের কোন এক সময় থেকে নাম পরিচয়হীন ওই ব্যক্তির নিথর দেহ রাস্তার পাশে পড়েছিলো। করোনার ভয়ে মৃত ভেবে আমরা কেউ কাছে যাইনি। দুপুরের দিকে হাত পা নাড়ালে কাছে যাই এবং পুলিশে খবর দেই। পুলিশ এসে তাকে উদ্ধার করে গোসল ও নতুন কাপড় পরিধান করান। পুলিশের এমন মানবিক তৎপড়তার কারণে খুশি এলাকাবাসী।

ভূঞাপুর থানার এসআই সাইফুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলেই গিয়ে দেখতে পাই ময়লা আবর্জনার মধ্যে মুমূর্ষু অবস্থায় পড়েছিলো। এসময় তার শরীর থেকে নোংরা দুর্গন্ধ বের হচ্ছিলো। বিষয়টি থানার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানালে দ্রুত গোসল ও নতুন কাপড় পরিয়ে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন। পরে তাকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রাজিব পাল বলেন, মানসিক ভারসাম্যহীন ওই যুবককে মুমূর্ষু ও অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। ঠাণ্ডাজনিত ও খিঁচুনির সমস্যা পেয়েছি। এ ছাড়াও সে শারীরিকভাবে অনেকটা দুর্বল ও কথা বলতে পারছে না। দ্রুত চিকিৎসা কার্যক্রম শুরু করায় কিছুটা উন্নতি হচ্ছে। তবে শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর কিছু সময় পরে হাসপাতালে আনা হলে তার শারীরিক পরিস্থিতি আরো জটিল হতে পারতো। তাকে সুস্থ করে তুলতে আমরা আমাদের সাধ্য মতো চিকিৎসা ও সেবা দিয়ে যাচ্ছি।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, আমরা নিয়মিত কাজের বাইরেও মানবিক পুলিশিং কার্যক্রমের আওতায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছি। সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসকদের পাশাপাশি আমরাও তার পাশে আছি।

Tags: পুলিশ
Previous Post

নিখোঁজ উড়োজাহাজটি সমুদ্রে বিধ্বস্ত?

Next Post

রাজশাহীতে দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ বিমান

Next Post
রাজশাহীতে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ বিমান

বিজয়ের মাসের সুরতহাল: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে জনতার সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঙালির মহানায়ক যেদিন ছুঁয়েছিলেন স্বাধীন দেশের মাটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT