চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের ডেঙ্গু সচেতনতা কার্যক্রম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:33 অপরাহ্ন 09, আগস্ট 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A
All-focus

All-focus

পুলিশ প্রধান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর নির্দেশে সারা দেশের সব পুলিশ ইউনিটে ডেঙ্গু জ্বর সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত পুলিশের এ বিশেষ কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্প্রতি দেশে ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় রেখে আইজিপি দেশের সব মেট্রোপলিটন কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সুপারদের সাথে এক জরুরি ভিডিও কনফারেন্স করেন।

ওই ভিডিও কনফারেন্সে তিনি ডেঙ্গু সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে নির্দেশ দেন।

শুক্রবার দুপুরে পুলিশ সদর দপ্তরের এআইজি- মিডিয়া (সহকারী মহাপরিদর্শক) মো. সোহেল রানা বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

ভিডিও কনফারেন্সে আইজিপি বলেন, ডেঙ্গু মশার বংশ বিস্তার রোধে পুলিশ কমপাউন্ড ও আশেপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোনো পুলিশ সদস্য বা তাদের পরিবারের সদস্যরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। পাশাপাশি, জনগণকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে হবে।

‘‘পুলিশ সদর দপ্তর থেকে ডেঙ্গু বিরোধী লিফলেট প্রস্তুত করা হয়েছে। এ লিফলেট সকল পুলিশ ইউনিটে  বিতরণের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদেরকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে হবে।’’

আইজিপি আশা প্রকাশ করে বলেন: আমরা সকলে সচেতন হলে নিজের আবাসস্থল ও চারপাশের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গু মশা বংশবিস্তার করতে পারবে না। সবাই মিলে একযোগে কাজ করলে ডেঙ্গুর ভয়াবহতা রোধেও আমরা সফল হব।

মো. সোহেল রানা জানান, আইজিপির নির্দেশে সব পুলিশ ইউনিটে এরই মধ্যে ডেঙ্গু জ্বর সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। পুলিশ সদস্যরা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি মাইকিং ও লিফলেট বিতরণ করছেন।

Tags: আইজিপিডেঙ্গু সচেতনতা
Previous Post

মন জিতে নিলেন ‘অন্যরকম’ উইলিয়ামসন

Next Post

ঈদের ৭ দিন চ্যানেল আইয়ের পর্দায় হুমায়ূনের ৭ নাটক

Next Post

ঈদের ৭ দিন চ্যানেল আইয়ের পর্দায় হুমায়ূনের ৭ নাটক

ধেয়ে আসছে টাইফুন ‘লেকিমা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT