চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের গুলিতে অভিনেত্রীর মৃত্যু, জেতা হলো না অস্কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:15 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2018
in বিনোদন
A A

নব্বই দশকে আমেরিকার বিখ্যাত টিভি সিরিজ ‘ইআর’-এ নার্সের ভূমিকায় অভিনয় করে ব্যাপক খ্যাতি পেয়েছিলেন অভিনেত্রী ভেনেসা মার্কেজ। ভবিষ্যতে সিনেমায় অভিনয় করে কাঁপিয়ে দেয়ার ইচ্ছে ছিলো তার। এমনকি অভিনয় দিয়ে অস্কার জয়েরও স্বপ্ন দেখতেন তিনি। কিন্তু তা আর হলো। তার আগেই পুলিশের সঙ্গে এক দুর্ঘটনায় নিহত হলেন ৪৯ বছর বয়সী এই অভিনেত্রী।

ক্যালিফোর্নিয়ার পাসাদেনা অঞ্চলে বাস করতেন অভিনেত্রী ভেনেসা মার্কেজ। গেল বৃহস্পতিবার হঠাৎ নাকি নিজ বাসায় চরম পাগলামি শুরু করেন তিনি। অদ্ভুত আচরণ করতে থাকেন। পুলিশের কাছে খবর আসলে দ্রুত অভিনেত্রীর বাসায় যায় পুলিশের একটি দল।

নানা ভাবে তাকে বোঝানোর চেষ্টা করা হয়। এই অভিনেত্রীর এমন আচরণের কারণ অনুসন্ধানে তার পূর্বাপর খতিয়ে দেখে পুলিশ। শেষ পর্যন্ত তার মানসিক সমস্যা আছে বলেই প্রতিয়মান হয়। কিন্তু এসময় ঘটে দুর্ঘটনা। পুলিশকে উদ্দেশ্য করে বন্দুক তাক করে বসেন ভেনেসা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে সাথে সাথেই মৃত্যু ঘটে ওই অভিনেত্রীর।

এমন ঘটনার পর আমেরিকার সংবাদ মাধ্যমে ঘটনার বিবৃতি দেয় সেখানকার স্থানীয় পুলিশ। তাদের দাবী, ভেনেসা মার্কেজের পাগলামীর কথা শুনে সেখানে মেডিকেল টিমসহ হাজির হয় পুলিমের একটি দল। টানা নব্বই মিনিট তাকে বুঝানো হয়। কিন্তু এক পর্যায়ে পুলিশের উপর ক্ষুব্ধ হন ভেনেসা। তার বাসায় থাকা বিবি- গান নিয়ে পুলিশের দিকে তাক করেন। পুলিশ আত্মরক্ষার্থে তাকে গুলি ছুড়ে। বিবৃতিতে পুলিশ এই অভিনেত্রীকে মানসিক রুগী বলেও অভিহিত করে।

তবে এমনটা মানতে নারাজ ভেনেসার ঘনিষ্ঠ বন্ধু টেরেন্স। তার দাবী, ভেনেসার শারীরিক ও আর্থিক ঝামেলা থাকলেও সে মানসিকভাবে সুস্থ ছিলো। তিনি অভিনয়ে ফিরতে চেয়েছিলেন। এমনকি স্বপ্ন দেখতেন অস্কার জয়ের!

গেল বছরে হলিউডের তারকা অভিনেতা জর্জ ক্লুনির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে ছিলেন ভেনেসা। এমন ঘটনা প্রকাশ করে দেয়ায় টিভি সিরিজ থেকেও তাকে সরিয়ে দেয়া হয়েছে বলেও অভিযোগ করে আসছিলেন তিনি। পুলিশের ধারনা, এসব কারণেই হয়তো মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ছিলেন মার্কেজ। -গার্ডিয়ান

Tags: অস্কারজর্জ ক্লুনিলিড বিনোদন
Previous Post

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

Next Post

অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে ১৪ দল

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে ১৪ দল

বিপিএলে থাকছে ডিআরএস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT