চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশি নির্যাতনের ভিডিও যখন গণমাধ্যমে

আমীন আল রশীদ by আমীন আল রশীদ
10:30 পূর্বাহ্ন 13, মে 2018
in মতামত
A A

পুলিশি হেফাজতে বা রিমান্ডে নিয়ে নাগরিকদের নির্যাতন নতুন কোনো খবর নয়। পুলিশি নির্যাতনে মৃত্যুও পুরনো সংবাদ। শুধু অপরাধী নয়, নিরপরাধ লোকও এ জাতীয় নির্যাতনের শিকার হয়েছে এবং এখনও হয়।

প্রতিপক্ষের কাছ থেকে টাকা খেয়ে আটক, মিথ্যা মামলায় চালান করে দেয়া এমনকি গুম করে দেয়ার অভিযোগও ভুরি ভুরি। কিন্তু এসব ঘটনার কোনো সাক্ষ্য-প্রমাণ থাকে না। ভিডিও থাকে না। নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা বাদ দিলে আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা মানুষ মারার দায়ে শাস্তি পেয়েছে, সেই সংখ্যা অতি নগণ্য। কিন্তু এবার এক ভয়াবহ ভিডিও আমাদের সামনে হাজির। যা থানা হেফাজতে নিয়ে লোকজনকে কী বেধড়ক পেটানো হয়, তার এক জ্বলজ্বলে উদাহরণ।

গা শিউরে ওঠা সেই ভিডিও প্রচারিত হয়েছে একটি বেসরকারি টেলিভিশনে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায় আটকে রেখে মোশারফ নামে এক পোল্ট্রি ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা ‘মুক্তিপণ’ চেয়ে নির্মমভাবে তাকে পেটানো হয়। দুজন পুলিশ তার বুকের উপরে দাঁড়িয়ে এবং আরেকজন (এসআই সোহেল রানা) লাঠি দিয়ে বেদম মারছেন। মারের যন্ত্রণায় কাৎরাচ্ছেন আর বলছেন, ‘টাকা দেব টাকা দেব…।’

যদিও টাকা দিয়েও মুক্তি মেলেনি তার। রাতভর নির্যাতনের শিকার মোশারফের পরিবার পরদিন ভোরে ৬০ হাজার টাকা নিয়ে থানায় গেলেও তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয় আদালতে। চাওয়া হয় রিমান্ড। রিমান্ডে কী হয়, তা দেশের মানুষ জানে।

এই ঘটনার বিষয়টি যথারীতি অস্বীকার করেছেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা। ভিডিও ফুটেজে তার চেহারা স্পষ্ট। কিন্তু তারপরও তিনি বলছেন, এ জাতীয় ঘটনা ঘটেনি। আর থানার ওসি বলছেন, তিনি ঘটনা জানেন না। তার থানার ভেতরে নিয়ে একজন যুবককে রাতভর পেটানো হলো, অথচ তিনি জানেন না। প্রশ্ন ওঠে, তিনি তাহলে কোথায় ছিলেন অথবা তার থানার ভেতরে কী হয়, তা যদি তিনি না জানেন, তাহলে তাকে এই পদে অযোগ্য ঘোষণা করা উচিত কি না? এটি যে থানা হেফাজতেই ঘটেছে, ভিডিও তা স্পষ্ট। তবে কিছুটা আশার বাণী শুনিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার। বলেছেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। সাধারণত পুলিশের কর্মকর্তারা যে ভাষায় কথা বলেন, তিনিও তার ব্যতিক্রম নন। দেখা যাক, আসলেই তদন্ত হয় কি না বা অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা নেয়া হয় কি না?

পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া কঠিন। কারণ আইনই তাদের বিশেষ সুবিধা দিয়ে রেখেছে। বলা আছে, সরল বিশ্বাসে কৃত অপরাধ হলে তিনি দায়মুক্তি পাবেন। ফলে অনেক সময়ই তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলেও সেটি এই কথিত সরল বিশ্বাসে কৃত অপরাধ বলে চালানো হয়।

দ্বিতীয়ত, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কেউ তর্কে গেলে, সেটি যুক্তিপূর্ণ তর্ক হলেও তারা বলেন, ‘পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়া হয়েছে।’ যেকোনো নাগরিককে ‘সাইজ’ করার জন্য এই একটি অজুহাতই যথেষ্ট।

পাকুন্দিয়া থানায় নিয়ে মোশারফ নামে যে যুবককে পেটানো হয়েছে, তার বিরুদ্ধে পুলিশের অভিযোগ, তিনি মোটরসাইকেল চুরি করেছেন। যদিও পরিবারের দাবি, রাতে তাকে পুলিশ বাজার থেকে ধরে নিয়ে গেছে, সেদিনই মোশারফ ওই পুরানো মোটর সাইকেলটি তার ব্যবসায়িক কাজের জন্য কেনেন। কিন্তু পুলিশকে কাগজপত্র দেখাতে না পারায় তারা মোশারফকে ধরে নিয়ে যায় এবং জানায়, দুই লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেয়া হবে। তার পরিবার সাংবাদিকের কাছে বলেছে, তারা দুই লাখ টাকা জোগাড় করতে পারেনি।৬০ হাজার টাকা জোগাড় করে পুলিশকে দিয়েছে। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি।

ধরা যাক পুলিশের হাতে আটক মোশারফ সত্যিই মোটর সাইকেল চুরি করেছেন। অথবা তার কাছে মোটর সাইকেলের বৈধ কাগজপত্র নেই।তাহলেও পুলিশ তাকে এভাবে মারতে পারে কি না? যদি তাই হয়, তাহলে দেশে আর আইন-আদালত থাকার প্রয়োজন কী? পুলিশ যে শুধু পয়সার জন্যই লোকজনকে এভাবে আটকে রেখে পেটায়, তা কারো অজানা নয়। আবার বড় বড় অপরাধীও থানা হেফাজতে জামাই আদরে থাকে, শুধুমাত্র পুলিশকে মোটা অংকের পয়সা দেয়া হয় বলে। অর্থাৎ বিচারের বাণী এখন পয়সার বৃত্তে কাঁদে।

কিশোরগঞ্জের এই ঘটনাটিও হয়তো পুলিশের অপরাপর ঘটনাগুলোর মতো একসময় গুরুত্ব হারাবে। আদালত থেকে জামিনে বেরিয়ে আসবেন মোশারফ। কিন্তু তার উপরে যে নির্মম নির্যাতন চললো, সামাজিকভাবে তিনি ও তার পরিবার যেভাবে নাজেহাল আর হয়রানির শিকার হলেন, তার ক্ষতিপূরণ কে দেবে? যে পুলিশ সদস্যদের বিরুদ্ধে এই অভিযোগ এবং যে অভিযোগের প্রমাণও রয়েছে, তাদের বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা নেয়া হবে? সন্দেহটা এ কারণে যে, পুলিশের বিরুদ্ধে এরকম বড় কোনো অভিযোগ এলে তাকে বদলি করা হয় কিংবা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। অসংখ্য ঘটনার মধ্যে খুব কদাচিৎ তাদের জেল হয় বা চূড়ান্তভাবে চাকরিচ্যুত করা হয়।কারণ তারা যত অপরাধই করুক, তাদের আইনি রক্ষাকবচ অত্যন্ত শক্তিশালী, যতটা শক্তিশালী নয় সাধারণ মানুষের রক্ষাকবচ। অথচ এই সাধারণ মানুষের করের পয়সায়ই ওই পুলিশ সদস্যদের বেতন হয়।

নির্যাতন এবং হেফাজতে মৃত্যু রোধে দেশে একটি আইন আছে। যেখানে বলা হয়েছে,হেফাজতে কাউকে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তি অন্যূন পাঁচ বৎসরের সশ্রম কারাদণ্ড অথবা অন্যূন পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং তার অতিরিক্ত পঁচিশ হাজার টাকা ক্ষতিগ্রস্ত/সংক্ষুব্ধ ব্যক্তি/ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবেন।

আইনে আরও বলা হয়েছে, কাউকে হেফাজতে নির্যাতনের ফলে যদি তার মৃত্যু হয় তাহলে নির্যাতনকারী অন্যূন যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা অন্যূন এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং তার অতিরিক্ত দুই লাখ টাকা ক্ষতিগ্রস্ত/সংক্ষুব্ধ ব্যক্তি/ব্যক্তিদেরকে ক্ষতিপূরণ দেবেন।

২০১৩ সালে এই আইনটি প্রণীত হয়েছে। আওয়ামী লীগের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বিলটি এনেছিলেন। এটি ছিল বেসরকারি বিল। বাংলাদেশের সংসদে বেসরকারি বিল পাসের রেকর্ড অতি সামান্য।

সেই সামান্য সংখ্যক আইনের একটি এই হেফাজতে মৃত্যু নিবারণ বিল। কিন্তু বিলটি পাস হবার পরেও এই ৫ বছরে হেফাজতে নির্যানের অসংখ্য ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনীর কতজন সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে বা বিচার হয়েছে, তা নিয়ে বোধ হয় প্রশ্ন তোলার সময় হয়েছে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: পুলিশি নির্যাতন
Previous Post

লাল কার্পেটে ৮২ নারীর অভূতপূর্ব প্রতিবাদে মোড়ানো কান

Next Post

রোনালদোর বাড়িতে মেসি শব্দ উচ্চারণ ‘নিষেধ’!

Next Post

রোনালদোর বাড়িতে মেসি শব্দ উচ্চারণ ‘নিষেধ’!

পদ্মাসেতু

পদ্মা সেতুতে চতুর্থ স্প্যান, দৃশ্যমান ৬শ’ মিটার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT