চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মশাল মিছিল থেকে পুলিশকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:55 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2021
in - সেমি লিড, অপরাধ
A A
প্রদর্শনকারীরা পুলিশের উপর হামলার চেষ্টা করছে, পুলিশ বাধা দিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর শাহবাগে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর মশাল মিছিল থেকে পুলিশের ওপর হামলা করার দায়ে একটি হত্যাচেষ্টা মামলা করেছে পুলিশ।

শুক্রবার রাতে রাজধানীর শাহবাগ থানায় পুলিশ বাদি হয়ে এই মামলাটি দায়ের করে। মামলায় ঘটনাস্থল থেকে সাত জনকে গ্রেপ্তার করা হয়। অজ্ঞাত একশ’ থেকে দেড়শ’ জন আসামি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন: তামজীদ হায়দার, নজিব আমিন চৌধুরী জয়, এএসএম তানজিমুর রহমান, আকিব আহম্মেদ, আরাফাত সাদ, নাজিফা জান্নাত, জয়তী চক্রবর্তী।

শনিবার দুপুরে দিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন: শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর লোকজন মশাল মিছিল নিয়ে বের হয়ে শাহবাগের দিকে আসে। এতে পুলিশ বাধা দিলে তারা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। ঘটনাস্থল থেকে আমরা সাত জনকে গ্রেপ্তার করি।মশাল মিছিল থেকে পুলিশকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা, সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনি বলেন: এই মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের শনিবার আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

শাহবাগ থানা পুলিশ জানায়: পেনাল কোডের বেশ কয়েকটি ধারায় এ মামলা দায়ের করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু মিয়া। মামলা নম্বর ৩৪। মামলার তদন্তভার দেওয়া হয়েছে আরেক উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলামকে।

এর আগে বৃহস্পতিবার ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আটক থাকা অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর জন্য দায়ীদের বিচার দাবিতে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো এই মশাল মিছিল বের করেছিল।পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষের দৃশ্য, পুলিশি হেফাজতে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিলটি বের হয়ে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো শাহবাগ থানার সামনে গেলে পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।সংগঠনগুলোর বেশ কয়েকজন আহত হন। এতে ঘটনাস্থল থেকে সাত জনকে আটক করা হয়। পরে শুক্রবার দিনগত রাতে থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।

Previous Post

শচীন-লারাদের সঙ্গে খেলতে গেলেন সুজন-পাইলটরা

Next Post

অস্কার দৌড়ে বসনিয়া গণহত্যার ঘটনায় নির্মিত ছবি

Next Post
বসনিয়া গণহত্যা স্মরণে শরণার্থী ও স্বজনদের সমাবেশ, মানবাধিকার ও শান্তির জন্য প্রার্থনা. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কার দৌড়ে বসনিয়া গণহত্যার ঘটনায় নির্মিত ছবি

বাংলাদেশের একজন রাজনীতিবিদ বসে সংবাদ সম্মেলনে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিতর্কিত, সুবিধাবাদী বসন্তের কোকিলদের দলে টানা যাবে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT