চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু সেতু এলাকায় অবরোধ প্রত্যাহার করেছেন যানবাহন শ্রমিকরা

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
11:17 পূর্বাহ্ন 10, নভেম্বর 2018
in জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে এক ট্রাক চালককে পুলিশ সদস্যের মারধরের ঘটনায় সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছিলেন যানবাহন শ্রমিকরা। পরে জেলা পুলিশের আশ্বাসে এস আই নূরে আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হলে চালকরা ৪ ঘণ্টা পর অবরোধ তুলে নেয়।

শনিবার সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে। এর ফলে সেতুর উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।

জানা যায়, শনিবার সকালে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় এলাকায় সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নূরে আলমের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলাচলকারী একটি ট্রাক থামিয়ে চাঁদা দাবি করে। এসময় ট্রাকচালক বকুল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার মুখে আঘাত করে এসআই নূরে আলম। এতে ওই ট্রাক চালকের চোখ ফুলে যায়।

এই খবর ছড়িয়ে পড়লে সেতু দিয়ে চলাচলকারী অন্যান্য ট্রাক ও বাস শ্রমিকরা সকাল ৬টার পর বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে মহাসড়কের উপর এলোপাথারিভাবে ট্রাক রেখে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এই ঘটনায় সেতু পূর্বপাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত হয়ে দোষী পুলিশ সদস্যের বিচারের অাশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।

অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল অালম বলেন ওই পুলিশ সদস্য নূরে অালমকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে।

তিনি জানান, অাগামী ২৪ ঘণ্টার মধ্যে অাইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে চুড়ান্ত ভাবে বরখাস্ত করা হবে এবং অাহত ট্রাক চালক বকুলের সব চিকিৎসার ব্যয়ভার বহন করা হবে। এছাড়া টাঙ্গাইলের সীমানায় কোন পুলিশ সদস্য চাঁদাবাজি করবে না। করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: চালকচালককে মারধরপুলিশবঙ্গবন্ধু সেতুলিড নিউজ
Previous Post

যে কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে ধলেশ্বরী ও মেঘনা নদী

Next Post

বিএনপি নির্বাচনে অংশ নেবে, এ নিয়ে কোন সংশয় নেই: কাদের

Next Post
শুকরানা মাহফিল-ওবায়দুল কাদের

বিএনপি নির্বাচনে অংশ নেবে, এ নিয়ে কোন সংশয় নেই: কাদের

প্রিয়াঙ্কা চোপড়া

ফোনের ওয়ালপেপারে হবু বউ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT