চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পুরো শিক্ষক সমাজকে লাঞ্ছিত করা হয়েছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:09 অপরাহ্ন 16, মে 2016
in বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কল্যাণদি এলাকায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র ভক্তকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জের সুশীল সমাজের নের্তৃবৃন্দ। সোমবার বিকেলে শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষককে সমবেদনা জানান তারা।

এসময় নির্যাতনের শিকার শিক্ষক সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে তিনি ষড়যন্ত্রের শিকার বলে সুশীল সমাজের নেতাদের কাছে অভিযোগ করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচারের দাবিও করেন।

এসময় সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি বলেন, একজন প্রধান শিক্ষকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, এটা বাংলাদেশকে লাঞ্ছিত করার সামিল। প্রধান শিক্ষকের পরিচয় ছাড়াও তিনি একজন মুক্তিযোদ্ধা। একজন সংখ্যালঘু হওয়ার কারণেই তাকে এই বর্বর হামলার শিকার হতে হয়েছে। দোষী যে-ই হোক না কেনো, তাকে আইনের আওতায় এনে এবং লাঞ্ছিত শিক্ষকের সুনাম অক্ষুন্ন রাখার জন্য সরকারকে উদ্যোগী হতে হবে।

নাগরিক সংগঠন “আমরা নারায়ণগঞ্জবাসী” এর আহবায়ক এডভোকেট মাহাবুবুর রহমান মাসুম বলেন, একজন প্রধান শিক্ষকের গায়ে হাত তুলে সারাদেশের শিক্ষক সমাজকে লাঞ্ছিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে এর যথাযথ বিচারের দাবি জানান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন; নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, মহিলা পরিষদরে শহর কমিটির সভানেত্রী শাহানারা বেগম প্রমুখ।

এমপির উপস্থিতিতে স্কুলের প্রধান শিক্ষককে কান ধরে ওঠ-বস করানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যের গুজব ছড়িয়ে মারধর এবং পরে এমপি সেলিম ওসমানের উপস্থিতিতে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ হাই স্কুলের প্রধান শিক্ষককে কান ধরে ওঠ-বস করিয়ে চরম অপমান ও নিগ্রহ করেন স্থানীয় এমপি সেলিম ওসমান।

Previous Post

ডুবতে বসেছে ঢাকা!

Next Post

ব্যাটিংয়ে সাকিবের কলকাতা

Next Post

ব্যাটিংয়ে সাকিবের কলকাতা

‘দেশ কেনো জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হলো?’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT