চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরোপুরি শঙ্কামুক্ত কণ্ঠশিল্পী খুরশীদ আলম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:17 অপরাহ্ন 31, মার্চ 2019
in বিনোদন
A A

‘‘আজ (রবিবার) সিটি স্ক্যান রিপোর্ট দিয়েছে। সেখানে দেখা গেছে, ভয়ের কিছু নেই। খুরশীদ আলম এখন পুরোপুরি শঙ্কামুক্ত। ডাক্তারের পরামর্শ মেনে তাকে সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে এবং চিকিৎসা দেয়া হচ্ছে। তবে পুরোপুরি সুস্থ হয়ে বাসায় ফিরতে আরও কদিন সময় লাগবে।”

গুণী কণ্ঠশিল্পী খুরশীদ আলমের শারীরিক অবস্থা সম্পর্কে এ কথাগুলো জানিয়েছেন তার ভাই মামুন। চ্যানেল আই অনলাইনের সঙ্গে রবিবার দুপুরে আলাপকালে তিনি বলেন, ‘উনি (খুরশীদ আলম) নিউরো বিভাগে চিকিৎসাধীন। আজকের সিটি স্ক্যান রিপোর্টে নেগেটিভ কিছু নেই। চিন্তার কিছু নেই।’

গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে বগুড়া শহরের চারমাথা এলাকায় খুরশীদ আলমের প্রাইভেট কারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এরপর তিনি আহত হন। দুর্ঘটনার পর পরই খুরশীদ আলমকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গতকাল (শনিবার) দুপুর ১ টার পর খুরশীদ আলমকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন। ট্রাকের ধাক্কায় খুরশীদ আলমের গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। তার মাথা ও মুখে আঘাত লাগে। দাঁত ভেঙে যায়।

এই শিল্পীর ভাই মামুন বলেন, ‘তার চারটি দাঁত ভেঙে গেছে। হাসপাতালের দাঁতের ডাক্তার আজ বিকেলে তার দাঁতের চিকিৎসা নেবেন। এছাড়া আর কোনো সমস্যা নেই।’

বগুড়ার চারমাথা এলাকায় জয়পুরহাট সমিতির সংবর্ধনা অনুষ্ঠান শেষে গাড়ি নিয়ে স্থানীয় হোটেলে দিকে যাচ্ছিলেন খুরশীদ আলম। এ সময় একটি ট্রাক তার গাড়িকে ধাক্কা দিলে মাথায় আঘাত পান। অসংখ্য জনপ্রিয় গানের এই শিল্পী তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Tags: খুরশীদ আলমলিড বিনোদনসড়ক দুর্ঘটনা
Previous Post

বনানী অগ্নিকাণ্ড: শর্টসার্কিটে আগুনের সূত্রপাত, বাজেনি ফায়ার এলার্ম

Next Post

মুজিব-শিপু’র নেতৃত্বে টিআরএনবি’র নতুন কমিটি

Next Post
টিআরএনবি

মুজিব-শিপু’র নেতৃত্বে টিআরএনবি’র নতুন কমিটি

ফোন হ্যাক-অ্যামাজন সিইও-সৌদি আরব-তদন্ত

অ্যামাজন প্রধানের ফোন হ্যাক করেছে সৌদি আরব: তদন্ত প্রতিবেদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT