চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরুষদের জন্মনিরোধক ইনজেকশন আবিষ্কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:12 অপরাহ্ন 20, নভেম্বর 2019
in আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A

শুধু নারীরাই নয়, এবার পুরুষেরাও জন্মনিরোধ করতে পারবেন সহজ এক পদ্ধতিতে। ভারতীয় বিজ্ঞানীরা এমন একটি ইনজেকশন আবিষ্কার করেছেন; যা দিয়ে পুরুষের শুক্রাণু দীর্ঘমেয়াদে ধ্বংস করা যাবে। 

একটা সময় ছিল যখন নিম্নবিত্ত আর মধ্যবিত্ত পরিবারে জন্মনিয়ন্ত্রণের দায় ছিল শুধুই নারীর ওপর। তবে  জন্মনিয়ন্ত্রণ সামগ্রী হিসেবে কনডম আর জন্মনিরোধক বড়ি আসার পর সেই দৃষ্টিভঙ্গি কিছুটা বদলায়। বেশ পরিচিত হয়ে উঠে ভ্যাসেকটমিও। তাতে পরিস্থিতির কিছুটা পরিবর্তনও ঘটে।

এই অবস্থায় নতুন এক ইনজেকশনের খোঁজ দিলেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) গবেষকরা।

তারা বলছেন, ইনজেকশনটি শিগগিরই বাজারে ছাড়া হবে। অপেক্ষা শুধু ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার (ডিসিজিআই) অনুমোদনের।

আইসিএমআর-এর গবেষক আর এস শর্মা বলেন, ‘শিগগিরই ইনজেকশনটি বাজারে আসবে। ইতোমধ্যে তিন ধাপে এর নানা পরীক্ষা-নিরিক্ষা সম্পন্ন হয়েছে।’ এছাড়া তিনবার পরীক্ষামূলকভাবে ইনজেশকটি ব্যবহার করা হয়েছে। যাতে তারা সন্তুষ্ট।

‘‘মোট ৩০৩ জন পুরুষের উপর এই ইনজেকশন প্রয়োগ করে দেখা গেছে ৯৭ দশমিক ৩ শতাংশ ক্ষেত্রেই ফলাফল আমাদের অনুকূলে এসেছে। বাজারজাত করা হলে এটিই হবে পুরুষদের জন্য তৈরি বিশ্বের প্রথম কন্ট্রাসেপটিভ ইনজেকশন।’’

ভারতসহ গোটা বিশ্বে এ নিয়ে বিস্তর গবেষণা চলছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিষয়ক এক ওয়েবসাইটে সম্প্রতি বিষয়টি নিয়ে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাতে দাবি করা হচ্ছে, ২০১৬ সালে যুক্তরাষ্ট্র এমন ইনজেকশন তৈরি করলেও পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে তা বাজারজাতকরণ সম্ভব হয়নি।

অধ্যাপক আর এস শর্মা বলেন, ‘১৯৭০ সালে আইআইটির অধ্যাপক এস কে গুহ একটি পলিমারের সন্ধান দেন। সেটি নিয়ে ১৯৮৪ সাল থেকে গবেষণা করছি আমরা। কয়েকবার পরীক্ষ-নিরিক্ষসহ ইঁদুর ও মানুষের ওপর প্রয়োগ করে এর পার্শ্বপ্রতিক্রিয়া বিবেচনায় নিয়েই আমরা এতদিন ধরে গবেষণা চালিয়েছি।’

ভারত সরকারের সাবেক পরিবারকল্যাণ সচিব এ আর নন্দ বলেন, ‘জনসংখ্যা নিয়ন্ত্রণে বিষয়গুলো নিয়ে আরও বেশি প্রচার চালানো উচিত সরকারের। কোনো সমস্যা ছাড়াই পুরুষরাও যে গর্ভনিরোধনে এগিয়ে আসতে পারেন এমন প্রচার এখন প্রয়োজন। তাহলেই এই ইনজেকশনের গুরুত্ব বুঝবে মানুষ।’

Tags: ভারত
Previous Post

অবসর সিদ্ধান্তে মালিঙ্গার ‘ইউটার্ন’

Next Post

টিকেট না পেয়ে ইডেনের গেটে দর্শকদের হাহাকার

Next Post

টিকেট না পেয়ে ইডেনের গেটে দর্শকদের হাহাকার

বিয়ের ভেন্যু নিয়ে জটিলতায় সৃজিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT