চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরান ঢাকায় বোনকে খুন করলো ভাই

মোরছালীন বাবলা by মোরছালীন বাবলা
10:53 পূর্বাহ্ন 05, আগস্ট 2015
in অন্যান্য, অপরাধ
A A

পুরান ঢাকায় আপন ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন বড় বোন। সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে পুলিশ।

বংশালের ৪৬ বাগডাসা লেনের বাড়ির মালিক হাজী আসমা আক্তার। সকালে বাড়ির দোতলার নিজ কক্ষে নাতি-নাতিনদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন তিনি। এসময় ঘরে প্রবেশ করে তার ছোট ভাই আকবরসহ অপরিচিত দুই যুবক। বিছানার মধ্যে তাকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায় তারা।

নিহতের ছেলে সুমন বলেন, আমার ছোট ছেলে এবং আমার কাজের মেয়ে হত্যা করতে দেখেছে। এরা দুজনই আমার আম্মার রুমেই ঘুমায়। রুমালের মধ্যে ওষুধ লাগিয়ে একজন মুখে ধরছে আর দুজনে পা ধরে রাখতে দেখেছে তারা।

তিনি আরো বলেন, আম্মাকে পাঁচ থেকে ছয় মিনিট ধরে রাখার পর আমার ছেলে উঠে জিজ্ঞাসা করছে নানা তুমি এটা কি করতেছো। তখন সে (আকবর) বলে তুই চুপ থাক না হলে তোরেও মেরে ফেলাবো।

খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পুলিশ।

পুলিশ বলছে, ব্যবসা নিয়ে ভাই বোনের সঙ্গে অনেকদিন থেকে বিরোধ চলছিলো।

বংশাল থানার ওসি (তদন্ত) শেখ নাসির উদ্দিন জানান, আসমা আক্তার তার ভাই আকবারের কাছে পনেরো লাখ টাকা পেতো। এ নিয়ে বিরোধের জের ধরে আরও দুই বা একজন সাথে নিয়ে আকবর এ খুন করেছে।

তিনি জানান, ঘাতকদের ধরতে পুলিশি অভিযান চলছে।

Previous Post

‘অন্তর মম বিকশিত কর’ এই বাইশে শ্রাবণে

Next Post

লিবিয়ায় সাতশো যাত্রী নিয়ে নৌকা ডুবি

Next Post

লিবিয়ায় সাতশো যাত্রী নিয়ে নৌকা ডুবি

অন্তহীন ঘুমে পঁচাত্তরের গোয়েন্দা নেটওয়ার্ক

অন্তহীন ঘুমে পঁচাত্তরের গোয়েন্দা নেটওয়ার্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT