চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরনো কোচ মেরামত করেই এবারও ঈদে যাত্রীসেবা

শফিকুল ইসলাম by শফিকুল ইসলাম
10:38 অপরাহ্ন 29, মে 2015
in বাংলাদেশ
A A

আসছে ঈদ-উল-ফিতরের আগে ভারতীয় ঋণ সহায়তায় কম পক্ষে ২০ টি নতুন কোচ আসার কথা থাকলেও তা আসছে না। ফলে মেয়াদোত্তীর্ণ কোচগুলো মেরামত করেই এবারও ঈদে যাত্রীসেবার প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে।

স্বাধীনতার পর বাংলাদেশ রেলওয়েতে যাত্রীবাহী কোচের সংখ্যা ছিল এক হাজার ২শ’ ৪৭টি। বর্তমানে এক হাজার ৪শ’ ৮৯টি। ৪৪ বছরে রেলওয়েতে যাত্রীসেবায় যুক্ত হয়েছে মাত্র ২শ’৪২টি কোচ। বর্তমান সরকারের দুই মেয়াদে রেলওয়ের জনবল নিয়োগ, নতুন লাইন তৈরি, পুরাতন লাইন মেরামত, ইঞ্জিন সংখ্যা বাড়লেও একটিও বাড়েনি যাত্রীবাহী কোচ।

যাত্রীসেবায় আসন্ন ঈদের আগে ভারতের সঙ্গে চুক্তির ১শ’ ২০টি কোচের কম পক্ষে ২০টি যাত্রীবাহী কোচ আসার কথা থাকলেও তা আসছে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী।

এ ব্যাপারে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ঈদের আগে নতুন কোচ আসবে না। তবে আমাদের যে কারখানা আছে সেখানে পুরাতন কোচ মেরামত করে এবার ঈদে যাত্রীদের স্পেশাল ট্রেনের ব্যবস্থা করবে রেলওয়ে।

বর্তমান সরকারের দুই মেয়াদে রেলওয়েতে প্রায় ৮ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। সর্বশেষ খালাসী পদে নিয়োগ নিয়ে দুর্নীতির প্রশ্ন উঠলে তা তদন্তের নির্দেশ দিয়েছে এ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।

তবে দুর্নীতি হয়নি বলে দাবি করে রেলমন্ত্রী বলেন, যেখানে শূন্য পদ সেখানে নিয়োগ দিয়েছি। এ নিয়োগ বন্ধ হবে না। রেলওয়ে কর্মকর্তারা অত্যন্ত সততার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে। তারা যদি কোনো ভাবে প্রমাণ করতে পারে নিয়োগ কমিটির কোনো ব্যক্তি বা কোনো কর্মকর্তা অনিয়ম করেছে তাহলে সুনিদিষ্টভাবে অভিযোগ তুলে ধরলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

রেলওয়ের নানাবিধ উন্নয়নে চলমান ৪১টি প্রকল্পের আংশিক সম্পন্ন হলেও সবগুলো প্রকল্প সরকারের এ মেয়াদে শেষ হওয়া নিয়ে সন্দিহান মন্ত্রী নিজেই। তবে হাতে নেয়া প্রকল্পের অর্ধেক শেষ হলেই রেলওয়েতে নতুন ধারা সৃষ্টি হবে বলে আশা রেল মন্ত্রীর।

Tags: ঈদরেলমন্ত্রী
Previous Post

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আজ

Next Post

বেলুচিস্তানে অস্ত্রধারীদের গুলিতে ১৯ জন নিহত

Next Post

বেলুচিস্তানে অস্ত্রধারীদের গুলিতে ১৯ জন নিহত

এসএসসি ও সমমানে পাশের হার ৮৭.০৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT