চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুন:নির্মাণ হবে ঐতিহাসিক সোনারগাঁও সরদার বাড়ি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:56 অপরাহ্ন 25, এপ্রিল 2015
in বাংলাদেশ
A A

শফিকুল ইসলাম:

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে সরকার দেশের সকল ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনা পুন: নির্মাণ করবেন বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড.গওহর রিজভী। দক্ষিণ কোরিয়ার বহুজাতিক কোম্পানি ইয়াংওয়ানের অর্থায়নে নারায়ণগঞ্জের ঐতিহাসিক সরদার বাড়ির পুন:নির্মাণকাজ পরিদর্শন করেছেন তিনি।

ছয়শ বছর পুরোনো নারায়নগঞ্জের সোনারগাঁ বারো ভূঁইয়া ঈষা খাঁর শাসনামলে একসময় বাংলার রাজধানী । এই শহরের অন্যতম পর্যটন আকর্ষন পানাম সিটি এবং সরদারবাড়ি। ১৯০২ সালে নির্মিত ২৭ হাজার ৪শ বর্গফুটের সরদার বাড়ির দুই পাশে শান বাঁধানো পুকুর যা মুঘল আমলের স্থাপনার অন্যতম বৈশিষ্ট।

প্রাচীণ এই বাড়িটির সৌন্দর্য্য বৃদ্ধি এবং দীর্ঘস্থায়ীত্বের জন্য কোরিয়ান ইয়াংওয়ান কোম্পানির পূন:নির্মান কাজ পরিদর্শনে যান ইউরোপ এবং এশিয়ার ১৬টি দেশের রাষ্ট্রদূতরা। সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেস্টা ড. গওহর রিজভী।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেন, ছয়শ বছর আগে এই ঐতিহাসিক স্থাপনা যেমনটা ছিল ঠিক সেভাবেই এর পুন:স্থাপনা করার চেষ্টা করবেন তারা।আশা করি আমরা খুব ভালোভাবে এর উদ্বোধন করব। প্রধানমন্ত্রী তখন আমাদের সঙ্গে থাকতে পারেন।

সপরিবারে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বাংলাদেশের এমন পুরাকীর্তি দেখে মুগ্ধ।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়াং ইয়ান বলেন, আমি সরদার বাড়ির স্থাপত্যশৈলী দেখে সত্যিই মুগ্ধ। এটি মুঘল ও কোলনিয়াল স্থাপত্যের মিশ্রণ দৃষ্টান্ত। শুধু মুসলিম স্থাপনা নয়,অন্যান্য ধর্মাবলাম্বীদের স্থাপনা নিয়েও কাজ করার ইচ্ছা আছে আমার।এমন সব স্থাপনা নিয়ে আমরা আরো বেশি কাজ করতে চাই।

প্রায় ২০ লাখ ডলারের এই প্রকল্পের দেখভাল করছেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্থপতি ড. আবু সাঈদ এম আহমেদ।

  স্থপতি ড. আবু সাঈদ এম আহমেদ জানান, এই প্রজেক্টের উদ্দেশ্য হল শুধু এসব ঐতিহাসিক দালানগুলোর পুন:নির্মাণ নয়,এদের কারিগরদেরও উদ্ধার করা।

বাংলার বারো ভুইয়াদের স্মৃতি বহন করা এই স্থাপনা পরিদর্শন শেষে চিরায়িত বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত সবাই।

Previous Post

সিরিয়ায় নুসরা ফ্রন্টের শহর দখল

Next Post

সিটি নির্বাচন নিয়ে খালেদার সংবাদ সম্মেলন

Next Post

সিটি নির্বাচন নিয়ে খালেদার সংবাদ সম্মেলন

প্রচারণার শেষদিনে ব্যস্ত প্রার্থীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT