চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুতিনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের জন্য ফিনল্যান্ডে ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:55 পূর্বাহ্ন 16, জুলাই 2018
in আন্তর্জাতিক
A A
ট্রাম্প-পুতিন বৈঠক

ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে আজ ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৈঠকে যোগ দিতে এরই মধ্যে সস্ত্রীক হেলসিঙ্কি পৌঁছেছেন ট্রাম্প। হেলসিঙ্কির প্রেসিডেন্সিয়াল প্যালেসে পুতিনের সঙ্গে আলোচনায় বসবেন তিনি।

বৈঠকের আগেই ট্রাম্প অবশ্য বলেছেন, এই আলোচনা নিয়ে তার আশা কম। তবে এটাও বলেছেন, হয়তো এখান থেকে ভালো কিছুও আসতে পারে।

আধঘণ্টার নির্ধারিত বৈঠকের পর এই দুই নেতা যৌথ সংবাদ সম্মেলন করবেন। ট্রাম্প-পুতিনের বৈঠকে পরমাণু অস্ত্র প্রতিযোগিতা, সিরিয়া ইস্যু এবং মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।

বৈঠকের ঠিক একদিন আগেই ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ১২ রুশ গোয়েন্দার বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগপত্র দাখিল করেছেন মার্কিন বিশেষ তদন্ত কর্মকর্তা রবার্ট মুয়েলার।

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই ইস্যুটিও আলোচনায় তুলবেন তিনি। তবে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক এজেন্ডা এখনো ঠিক করা হয়নি।

ট্রাম্প-পুতিন বৈঠক
ফিনল্যান্ডের প্রেসিডেন্সিয়াল প্যালেসে দেখা করবেন ট্রাম্প-পুতিন

শুক্রবার মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টাইনের ঘোষণার পর থেকেই নির্বাচনে রুশ হস্তক্ষেপের আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে আপাতত বৈঠক বাতিল করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট অনেকেই। কিন্তু শেষ পর্যন্ত আলোচনার সিদ্ধান্তেই অটল রইলেন মার্কিন প্রেসিডেন্ট।

রাশিয়া আবারও এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এই বৈঠকের প্রতিক্ষায় রয়েছে রুশ সরকার। দেশটি এই আলোচনাকে দুই দেশের মধ্যকার সম্পর্কের উন্নয়নের একটি বাহন হিসেবে দেখছে।

ট্রাম্প-পুতিনের নির্ধারিত বৈঠকের আগে হেলসিঙ্কিতে বিক্ষোভ সমাবেশ করেছে ট্রাম্প বিরোধীরা। বৈঠকের সময় আরও বড় ধরনের বিক্ষোভ করার প্রস্তুতিও তারা নিচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

Tags: ট্রাম্প-পুতিন বৈঠকডোনাল্ড ট্রাম্পপুতিনভ্লাদিমির পুতিনলিড নিউজ
Previous Post

মাদকবিরোধী অভিযান: পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

Next Post

আন্তর্জাতিক পরিমণ্ডলে যুক্ত হচ্ছে কক্সবাজার বিমানবন্দর

Next Post

আন্তর্জাতিক পরিমণ্ডলে যুক্ত হচ্ছে কক্সবাজার বিমানবন্দর

জনবল সংকটে হুমকির মুখে তুলা গবেষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT