চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুকুর ‍নিয়ে বিরোধের জেরে হত্যা: ৩ জনের ফাঁসি

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
8:42 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুরে ৯ বছর আগের চাঞ্চল্যকর ওয়াকিল উদ্দীন মন্ডল হত্যা মামলায় ৩ জনের ফাঁসি ও ১ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। অপরাধ প্রমাণিত না হওয়ায় ১ জনকে খালাস প্রদান করেছেন।

মঙ্গলবার বিকেল ৪টায় দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ এর বিচারক মোঃ আনোয়ারুল হক এ রায় প্রদান করেন।

ফাঁসির দন্ডপ্রাপ্ত ৩ আসামি হলেন: দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার খয়েরবাড়ী (মির্জাপুর) গ্রামের মোঃ মোসলেম উদ্দিন (৪৫), একই এলাকার আপন দুই ভাই মোস্তাফিজুর রহমান ওরফে বুলবুল ও মোঃ মামুনুর রশিদ ওরফে মিলন।

মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হল: একই এলাকার সোহেল রানা ওরফে বাবু (২৫)। মামলায় বেকসুর খালাস পেয়েছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ মোসলেম উদ্দিনের স্ত্রী মোছাঃ মেহেরুন (২০)।

মামলা সূত্রে জানা যায়: বিরামপুর উপজেলার মির্জাপুর খয়েরবাড়ী মৌজার ১ দশমিক ৩৩ শতকের ১টি পুকুর দীর্ঘদিন ধরে নিহত ওয়াকিল উদ্দীন মন্ডলের ভগ্নিপতি মনজের আলীর সাথে আসামিদের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ২০১১ সালের ২৫ জুন সকাল সাড়ে ৭টায় আসামিরা ওই পুকুরে বেআইনীভাবে প্রবেশ করে। এ সময় নিহত ওয়াকিল উদ্দীন মন্ডল আসামিদের সাথে কথা বলতে গেলে আসামিরা রামদা, কুড়াল, হাসুয়া ও ছোরা দিয়ে ওয়াকিল উদ্দীন মন্ডলকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলে ওয়াকিল উদ্দীন মারা যান।

এই ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ বিলকিছ বানু পরদিন ২৬ জুন বিরামপুর থানায় ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুর রাজ্জাক মামলাটি তদন্ত করে আদালতে ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালে মামলার ৫নং আসামি মোঃ ময়েজ উদ্দীন মারা গেলে বিচারক তার নাম চার্জশিট থেকে বাদ দেন।

মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোঃ আজিজুর রহমান ও আসামিপক্ষে অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার।

Tags: আদালতদিনাজপুরফাঁসিযাবজ্জীবনহত্যা
Previous Post

ভাষার মাসে ভারতে ইমপ্রেসের চার ছবি

Next Post

লন্ডনে ছুরিকাঘাতে আহত এক তরুণী উদ্ধার

Next Post
নিরাপদ পার্কের দৃশ্য, বৃক্ষ ও খেলাধুলার মাঠসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনে ছুরিকাঘাতে আহত এক তরুণী উদ্ধার

ডেঙ্গু জ্বর-মশা

মশা নিয়ন্ত্রণে এখনই ব্যবস্থা নিতে হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT