চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুকুরে সাঁতার শিখেই এগিয়ে যাচ্ছে কুষ্টিয়ার সাঁতার প্রতিভারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:33 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2016
in স্পোর্টস
A A

সাঁতারে আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার আমলা ইউনিয়নের সাঁতারুরা। তিন বেলা সবার খাবার জোটে না। নেই কোন সুইমিং পুল, কিংবা সাঁতারের জন্য ভাল পোশাক। তারপরও পুকুরে সাঁতার শিখেই দেশী বিদেশী অঙ্গনে পদক জয় করছে সাঁতার পল্লীর ছেলে মেয়েরা।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার প্রত্যন্ত এলাকা আমলা ইউনিয়ন। সাঁতারে দেশীয় অঙ্গনে শক্ত অবস্থানে এ গ্রামের ছেলে-মেয়েরা। দেশের যে প্রান্তেই সাঁতার প্রতিযোগিতা হোক না কেন তাতে সবার আগে থাকেন আমলার সাঁতারুরা।

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, আনসার, বিজেএমসিসহ নানা প্রতিষ্ঠানের হয়েও সাঁতারে লড়ছে এরা। তবে তারা নামি কোন সুইমিং পুলে নয় সাঁতার শেখেন আমলা সরকারী কলেজের এঁদো পুকুরে।

আশির দশকে আমলা ইউনিয়নে সাঁতারের গোড়াপত্তন আমিরুল নামে এক স্কুল শিক্ষকের হাত ধরে। এখান থেকেই ওঠে এসেছেন সাঁতারু রুবেল রানা, সবুরা, মমতাজ শিরিন ও লাভলীর মতো জাতীয় সাঁতারুরা। সম্প্রতি কুষ্টিয়ায় আধুনিক সুইমিংপুল নির্মাণ হলেও নেই কোন আর্থিক অনুদান, নেই ভালো খাবারে ব্যবস্থা।

সংগঠক ও সাঁতার প্রশিক্ষক আনোয়ার হোসেন বুড়ে বলেন,‘ হাজার কষ্ট হলেও এরা আসে। অনেক সময় না খেয়েই স্কুল থেকে চলে আসে।সাঁতারু ও সংগঠক কামাল হোসেন বলেন,‘ সুইমিং পুল না হলেও যেনো এখানে মান সম্পন্ন একটি অবকাঠামো গড়ে ওঠা উচিৎ’।

সাবেক সাঁতারু বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম বলেন,‘ প্রতিভাধরদের এই আন্তরিক প্রচেষ্টাকে ধরে রাখতে আমরা অবশ্যই একটি অনুশীলন উপযোগী অবকাঠামো তৈরি করে দেবো’।

সুইমিংপুল এবং প্রশিক্ষণ পেলে এসব প্রতিভাবানরা সাঁতারে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন ক্রীড়া সংগঠকরা।

Tags: সাঁতার
Previous Post

সাংসদ আমানুরকে কাশিমপুর কারাগারে স্থানান্তর

Next Post

আফগানিস্তান-ইংল্যান্ড সিরিজের জন্য শীঘ্রই পূর্ণাঙ্গ দল ঘোষণা করবে বিসিবি

Next Post

আফগানিস্তান-ইংল্যান্ড সিরিজের জন্য শীঘ্রই পূর্ণাঙ্গ দল ঘোষণা করবে বিসিবি

১৯ অক্টোবর শুরু হচ্ছে 'ডিজিটাল ওয়ার্ল্ড'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT