চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পি কে হালদার ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের শাহ আলমকে অব্যাহতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:21 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2021
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশ ব্যাংকের শাখা ভবন ও কর্মকর্তার ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্থিক সুবিধার বিনিময়ে পি কে হালদারকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিতে সহযোগিতা করার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এবং ডিবিআই-২ এর দায়িত্ব থেকে নির্বাহী পরিচালক শাহ আলমকে অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক আদেশে তাকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।

চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম।

তিনি বলেন: তার (শাহ আলম) বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তবে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ জায়গায় তাকে দেয়া হয়েছে।

পরবর্তী কী ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে তিনি বলেন: বিষয়টি নিয়ে পর্যবেক্ষণ চলছে। এখনও আমাদের কাছে এসব বিষয়ে বিস্তারিত তথ্য আসেনি। আদালত যদি নির্দেশনা দেয় তাহলে অবশ্যই বিধি অনুযায়ী পরবর্তী করণীয় ঠিক করা হবে।

একই অভিযোগ রয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর বিরুদ্ধেও। তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র বলেন: সুর স্যার তো এখন অবসরে চলে গেছেন। তাই সেই বিষয়ে কিছু বলতে পারবো না।

ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে আর্থিক খাতের পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিংসহ অন্তত ৫টি প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার)। মোটা অংকের টাকার বিনিময়ে এসব অর্থ হাতিয়ে নেয়ার তথ্য চাপা দিতো বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন টিম। আর এসব অনিয়মে সহায়তা করতেন সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী ও নির্বাহী পরিচালক শাহ আলম। এর বিনিময়ে তারা বড় ধরনের আর্থিক সুবিধা পেতেন।

আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন পি কে হালদারের অন্যতম সহযোগী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাশেদুল হক।

গত মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। এর আগে গত ২৩ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) রাশেদুল হককে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়।

আদালতে দেয়া ওই জবানবন্দিতে রাশেদুল হক দাবি করেছেন: আর্থিক প্রতিষ্ঠানগুলোর নানা অনিয়ম চাপা দিতে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন কর্মকর্তাদের ৫ থেকে ৭ লাখ টাকা করে দিতে হতো। আর কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের তৎকালীন মহাব্যবস্থাপক শাহ আলমকে প্রতি মাসে দেয়া হতো ২ লাখ টাকা করে। আর এসব অনিয়ম ‘ম্যানেজ’ করতেন তৎকালীন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। পি কে হালদারের সঙ্গে এস কে সুর চৌধুরীর ভালো সম্পর্ক ছিল।

এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন বিভাগ থেকে ইন্টারন্যাশনাল লিজিং পরিদর্শন করার জন্য বছরে দুবার সহকারী পরিচালক থেকে যুগ্ম পরিচালক পদের দুজন কর্মকর্তা আসতেন। যারা অনিয়ম এড়িয়ে ইতিবাচক প্রতিবেদন দেয়ার বিনিময়ে নিতেন ৫ থেকে ৭ লাখ টাকা।

আর্থিক প্রতিষ্ঠানগুলোর দেখভালের জন্য গত ২০১৩ সালে আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পান শাহ আলম। এরপর ২০১৭ সালের শেষ দিকে তাকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে দায়িত্ব দেয়া হয়।

শাহ আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি লাভ করে ১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ পরিদর্শন বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ, ভিজিলেন্স ডিভিশন (বর্তমানে এফআইসিএসডি), বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন তিনি।

Tags: অর্থ লোপাটআর্থিক প্রতিষ্ঠানএস কে সুর চৌধুরীপি কে হালদারপিপলস লিজিং
Previous Post

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রাজা-মির্জা বহিষ্কার

Next Post

মার্কেন্টাইল ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে ৫ দিন

Next Post
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের লোগো, ব্যাংকের নাম ও স্লোগান. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কেন্টাইল ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে ৫ দিন

একুশে পদক ২০২০ প্রাপ্তদের জন্য স্বর্ণ পদক. Channel i News - চ্যানেল আই নিউজ

একুশে পদক পেলেন ২১ জন বিশিষ্ট নাগরিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT