চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিসিআইর বিরুদ্ধে পিসিবির ৪৪৭ কোটির মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:03 অপরাহ্ন 05, জুলাই 2017
in স্পোর্টস
A A
পিসিবি

প্রথমে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি।এরপর আইনি নােটিশ। সবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মামলা করার কথা জানাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিব)।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের রেজল্যুশন কমিটিতে ব্যাপক তর্ক-বিতর্কের পর পিসিবি বিসিসিআইয়ের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে। পিসিবির বেনামী সূত্রের বরাতে এ খবর দিয়েছে পাকিস্তানের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা পিটিআই।

২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে পাকিস্তানের সঙ্গে ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু এ পর্যন্ত একটি সিরিজও তারা খেলেনি। এই কারণেই ক্ষতিপূরণের দাবি জানিয়ে পিসিবি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র জানায়, আইসিসির সর্বশেষ মিটিংয়ের সাইডলাইনে ভারত-পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে ভিন্নভিন্ন তিনটি মিটিং হয়। এতে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান, নির্বাহী কমিটির চেয়ারম্যান নজাম শেঠি ও প্রধান পরিচালন কর্মকর্তা সুবাহান আহমেদ বার্মিংহাম ও লন্ডনে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

ওই সূত্র আরও জানায়, দুপক্ষের ওই মিটিংয়ের দুটিতে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন ও একটিতে আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর (সাবেক বিসিসিআই চেয়ারম্যান) উপস্থিত ছিলেন। তিনটি মিটিংয়েই ভারতীয় প্রতিনিধিরা জানিয়েছেন সরকারের অনুমোদন ছাড়া তারা কোন সিরিজ খেলতে পারবে না।

তিনটি মিটিং কোন ফলাফল ছাড়া শেষ হওয়ার পরই পিসিবি এখন বিসিসিআইয়ের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে এবং এক মাসের মধ্যে আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটিতে একটি মামলা করবে।

মিটিংয়ে ভারতীয় প্রতিনিধিরা বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট খেলার চুক্তিতে সব সময় একটা জিনিস লেখা থাকে- সরকারের অনুমোদন সাপেক্ষ। দুই দেশের রাজনৈতিক পরিস্থিতিও অনুকূল নয়। পাকিস্তানের সঙ্গে খেলিনি কারণ সরকারও অনুমোদন দেয়নি। সুতরাং ক্ষতিপূরণেরও কোন প্রশ্ন নেই।

পিসিবি সূত্রে বলা হয়,  ‘চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, চুক্তি অনুযায়ী ছয়টি সিরিজ খেলার কথা থাকলেও এখনো একটি সিরিজও খেলেনি। তাই ক্ষতিপূরণ হিসেবে ৪৪৭ কোটি রুপির কথা পরিস্কার করছে পিসিবি।’

২০০৭ সালের পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে আর কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি।

Tags: পাকিস্তান ক্রিকেট বোর্ডপিসিবিভারত-পাকিস্তান ক্রিকেট
Previous Post

সারাদেশে বন্যা পরিস্থিতির অবনতি, কয়েক লাখ মানুষ দুর্ভোগে

Next Post

বাংলাদেশের সশস্ত্র বাহিনী কারো থেকে পিছিয়ে থাকবে না: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের সশস্ত্র বাহিনী কারো থেকে পিছিয়ে থাকবে না: প্রধানমন্ত্রী

নির্বাচনের সঙ্কট নিরসনে সরকারকে এগিয়ে আসতে হবে: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT