চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাদ হাফিজ-মালিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:26 অপরাহ্ন 08, আগস্ট 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

খেলোয়াড়দের সঙ্গে নতুন করে চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন দুই অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক। তবে দুজনকেই দলে থাকার সুযোগ রেখেছে বোর্ডটি। এ দুজনের বাইরে চুক্তির ক্যাটাগরিতে অবনতি হয়েছে টেস্ট থেকে সদ্য অবসরে যাওয়া পেসার মোহাম্মদ আমিরের।

বৃহস্পতিবার পিসিবি ২০১৯-২০ মৌসুমে ছয় ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপ, তিন ওয়ানডে ও নয়টি টি-টুয়েন্টি ম্যাচের জন্য খেলোয়াড়দের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করেছে। নতুন চুক্তিতে খেলোয়াড় সংখ্যা ৩৩ থেকে কমিয়ে ১৯ জনে নামিয়ে আনা হয়েছে। সংখ্যা কমলেও খেলোয়াড়দের আর্থিক পরিমাণ ২৫-৪০% পর্যন্ত ‘বাড়ছে’।

বিবৃতিতে পিসিবি জানিয়েছে, মালিক-হাফিজ চুক্তিতে না থাকলেও তাদের দলের জন্য নির্বাচন করা যাবে। বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ওয়ানডে থেকে অবসর নেন মালিক। তবে টি-টুয়েন্টি চালিয়ে যাওয়ার কথা জানিয়ে রেখেছেন। হাফিজ অবশ্য তিন ফরম্যাটেই আছেন। আগের চুক্তিতে মালিক ‘এ’ এবং হাফিজ ‘বি’ ক্যাটগরিতে ছিলেন।

মালিক-হাফিজের সঙ্গে নতুন চুক্তিতে জায়গা পাননি ফাহিম আশরাফ, আসিফ আলি, জুনায়েদ খান, মোহাম্মদ নওয়াজ, রুম্মান রইস, রাহাত আলি, উসমান সালাউদ্দিন এবং হুসেইন তালাত।

নতুন চুক্তিতে ১৯ ক্রিকেটারকে তিনটি ক্যাটাগরিতে রাখা হয়েছে। যেখানে দুইধাপ অবনতি হয়েছে আমিরের। ‘এ’ ক্যাটাগরি থেকে তিনি নেমে গেছেন ‘সি’তে। অবনতি হয়েছে ফখর জামানেরও। ‘বি’ থেকে নেমে গেছেন ‘সি’তে।

‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন তিনজন। বাবর আজম, সরফরাজ আহমেদ এবং ইয়াসির শাহ।

ক্যাটাগরি ‘বি’তে আছেন, আসাদ শফিক, আজহার আলি, হারিস সোহেল, ইমাম-উল হক, মোহাম্মদ আব্বাস, সাদাব খান, শাহিন শাহ আফ্রিদি এবং ওয়াহাব রিয়াজ। এদের মধ্যে আজহার আলি অবনতি হয়ে ‘এ’ থেকে ‘বি’তে নেমে গেছেন। তবে হারিস সোহেল, ইমাম-উল হক ও মোহাম্মদ আব্বাস ‘সি’ থেকে ‘বি’তে উন্নীত হয়েছেন।

ক্যাটাগরি ‘সি’তে আছেন আবিদ আলি, হাসান আলি, ফখর জামান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ ও উসমান শেনওয়ারি।

যে ১৯ জন নতুন কেন্দ্রীয় চুক্তিতে আছেন, তাদের মেয়াদ ধরা হয়েছে ১ জুন ২০১৯ থেকে ৩০ জুন ২০২০ পর্যন্ত। আর চুক্তির জন্য প্রত্যেক ফরম্যাটে খেলোয়াড়দের গত এক বছরের পারফরম্যান্স বিবেচনায় নেয়া হয়েছে।

চুক্তির সময়টাতে পাকিস্তান দল শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে। লঙ্কানদের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। শেষে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান।

Tags: পিসিবিমালিকলিড স্পোর্টসহাফিজ
Previous Post

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের বৈঠক

Next Post

‘ব্রিটিশ-বাংলাদেশি আইএস যোদ্ধার নাগরিকত্ব বাতিল বৈধ’

Next Post
আইএস-ব্রিটিশ-বাংলাদেশি নাগরিক

‘ব্রিটিশ-বাংলাদেশি আইএস যোদ্ধার নাগরিকত্ব বাতিল বৈধ’

ফাইল ফটো

মিন্নির জামিন আবেদন ফেরত নেওয়া হলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT