চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিতা-পুত্রকে অব্যাহতি দিয়ে বিকল্পধারার নতুন কমিটি ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:46 অপরাহ্ন 19, অক্টোবর 2018
in রাজনীতি
A A

দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী ও যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীকে অব্যাহতি দিয়ে নতুন কমিটি ঘোষণা দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ।

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। নতুন এই কমিটি জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেবে বলেও জানানো হয়।

দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল আমিন বেপারীকে সভাপতি, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ আহম্মেদ বাদলকে মহাসচিব করে এই কমিটি ঘোষণা করা হয়।

এসময় নতুন কমিটির সভাপতি অধ্যাপক নুরুল আমিন বেপারী বলেন, বর্তমান কমিটির মহাসচিব আব্দুল মান্নানকে দুদক তলব করেছে যা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি। কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বিকল্পধারার সাংগঠনিক পদে থাকতে পারবেন না।

নতুন কমিটির মহাসচিব শাহ আহম্মেদ বাদল বলেন, শীঘ্রই তলবি সভা করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

তিনি বলেন, ১৪ বছর ধরে বি. চৌধুরী ও আব্দুল মান্নান আমাদের কোনো রাজনীতি করতে দেননি। তিনি তার ছেলের কাছে অসহায় হয়ে পড়েছেন। এমতাবস্থায় বিকল্পধারার নেতাকর্মীরা মিলে এমন সিদ্ধান্ত নিয়েছি। এ সিদ্ধান্ত নিয়েছি যে, শিগগিরই জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেবো। ঐক্যফ্রন্টের যেকোন কর্মসূচিতে আমরা অংশ নেবো।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আপনাদের সামনে উপস্থিত আমরা বিকল্পধারার মূল রাজনীতির প্রধান স্রোত। আজকের বিরাজমান জাতীয় সংকটে কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা জাতীয় ঐক্যের সঙ্গে আমাদের সম্পর্ক, আমাদের মৌলিক রাজনীতির মধ্যে নিহিত। যারা এই ঐক্য প্রক্রিয়া থেকে আমাদের দল বিকল্পধারাকে বিচ্ছিন্ন করেছেন তারা আমাদের দলের সঙ্গেই শুধু নয়, গোটা জাতির সাথে প্রতারণা করেছেন।

আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই, জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংগ্রাম চলছে বিকল্পধারা বাংলাদেশ আমাদের নেতৃত্বের সেই সংগ্রামের অংশীদার। এই ঘোষণার মাধ্যমে আমরা দাবি করছি, আপনাদের সামনে উপস্থিত আমরাই বিকল্পধারার মূল স্রোত। এর বাইরে অবস্থানকারীরা জনআকাঙ্ক্ষা বিরোধীশক্তি।

তিনি আরও বলেন, বিকল্পধারা জাতির এই সংকট মোকাবেলার জন্য অস্থায়ী কমিটি ঘোষণা করছে। যত দ্রুত সম্ভব দলীয় গঠনতন্ত্র মোতাবেক আমরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো। অন্তর্বর্তীকালীন এই সময়ে ঘোষিত এই অস্থায়ী কমিটিই ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ তথা যে কোনো কর্মসূচিতে বিকল্পধারার একমাত্র বৈধ নেতৃত্ব বলে বিবেচিত হবে।

Tags: বদরুদ্দোজা চৌধুরীবিকল্পধারামাহী বি চৌধুরীলিড নিউজ
Previous Post

অস্ট্রেলিয়ান ফুটবল কিংবদন্তির পরলোকগমন

Next Post

সৌম্যদের দেখে নিতে বিকেএসপিতে রোডস-যোশি

Next Post
বিসিবি একাদশ ও জিম্বাবুয়ে ম্যাচের মুহূর্ত

সৌম্যদের দেখে নিতে বিকেএসপিতে রোডস-যোশি

খাশোগি

খাশোগির নিখোঁজে সম্পৃক্ত থাকতে পারে যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT