চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিতার সম্পত্তিতে হিন্দু নারীর অধিকার না থাকা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:44 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2022
in - সেমি লিড, আদালত
A A
গাইবান্ধা জেলা আদালত ভবনের সামনে প্রতীকী চিত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরাধিকার সূত্রে পিতার সম্পত্তিতে হিন্দু নারীদের অধিকার না থাকা কেন অসাংবিধানিক হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত।

এছাড়া সম্পত্তি পাবার ক্ষেত্রে নারী-পুরুষের এই বৈষম্য দূর করতে কেন নির্দেশ দেয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

এ-সংক্রান্ত রিটের শুনানি নিয়ে সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আইন সচিবসহ আট বিবাদীকে এই রুলের জবাব দিতে বলে আগামি ২০ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।

উত্তরাধিকার সূত্রে পিতার সম্পত্তিতে হিন্দু নারীদের অধিকার না থাকার রীতির বৈধতা চ্যালেঞ্জ করে ১৩ ফেব্রুয়ারি হাইকোর্টে রিটটি করেন মৃত অশোক দাস গুপ্তের কন্যা অনন্যা দাস গুপ্ত। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট আজ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী খায়রুল আলম চৌধুরী। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

হিন্দু আইনে উত্তরাধিকার সূত্রে নারীদের পিতার সম্পত্তিতে অধিকার না থাকার বাস্তবতায় পিতার সম্পত্তিতে হিন্দু মেয়ের সমান অধিকার দেয়াসহ বেশ কিছু বিষয়ে হিন্দু আইন সংস্কারের প্রস্তাব সরকারের আইন কমিশন তৈরি করেছিল ২০১৭ সালে। কিন্তু তা আর সামনে এগোয়নি।

 

Tags: নারীসম্পত্তিহিন্দু
Previous Post

তারেক আনন্দের কথায় ইমরানের ‘প্রেম’

Next Post

বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনে বিএনপি ব্যর্থ: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী সাংবাদিকের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনে বিএনপি ব্যর্থ: তথ্যমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে উদযাপন করছে, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানদের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT