চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিছিয়ে পড়েও ঘুরে দাড়িয়ে ফাইনালে লিভারপুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:23 পূর্বাহ্ন 04, মে 2022
in ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুলের ফুটবল খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান-ফিল্ডে প্রথম দেখায় লিভারপুলের কাছে দুই গোলে পিছিয়ে পড়ে ইটের জবাব পাটকেলে দিতে চেয়েছিল ভিয়ারিয়াল। প্রথমার্ধে দুই গোল শোধ দিয়ে লেগ সমতায় এনে ভয় পাইয়ে দিয়েছিল ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের। প্রথমার্ধের খ্যাপাটে দল দ্বিতীয়ার্ধে খেই হারালে সুযোগ লুফে নিয়ে ঘুরে দাঁড়ায় অল রেড। রিয়ালের ডেরায় বাজিমাত করে তিন গোল ফেরত দিয়ে শেষপর্যন্ত ৫-২ ব্যবধান গড়ে ফাইনালে পা রাখে লিভারপুল।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠতে নাটকীয় কিছু করে দেখাতে হত ভিয়ারিয়ালকে। শেষ ষোলোতে জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখকে হারিয়ে আসা দল নিজেদের ডেরায় হুঙ্কার দিবে জানা ছিল ক্লপের। প্রথম লেগে দুই গোলে এগিয়ে থাকার পরও তায় কিনা ম্যাচ শেষে ব্যবধান বড় না হওয়ার আক্ষেপ ছিল ক্লপের কণ্ঠে।

প্রথমার্ধে হয়েছিলো ও তাই। বিশাল সমর্থকদের সামনে ম্যাচ শুরুর তিন মিনিট না পেরোতেই এতিয়েন ক্যাপের বাড়িয়ে দেয়া বল জালে পাঠিয়ে ভিয়ারিয়ালকে উল্লাসের মুহূর্ত এনে দেন দিয়া। গোল করে উজ্জীবিত দল ছুটে আরেক এক গোলের নেশায়। ২৩ মিনিটে ভিয়ারিয়াল ডিফেন্স ভুল করলেও সুযোগ লুফে নিতে ব্যর্থ হয় মোহাম্মেদ সালাহ।

৩৬ মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় ভিয়ারিয়াল। তবে জিওভানি লো সেলসো গোল রক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হলে সমতায় ফেরা হয়নি। খানিক পর ৪১ মিনিটে এতিয়েন ক্যাপের ক্রস লাফিয়ে ওঠে দারুণ হেডে জালে পাঠায় ফ্রান্সিস কোকুয়েলিন। ২ গোল শোধ করে সমতা গড়ে বিরতিতে যায় ভিয়ারিয়াল।

মাঝের সময়টায় ঘোর কাটে লিভারপুলের। মৌসুমে চতুর্থ শিরোপা যাদের হাতছানি দিয়ে ডাকছে তাদের রুখে সাধ্য কার। প্রথমার্ধের আগ্রাসী দলকে বাগে আনতে কৌশলী পরিকল্পনা সাজায় ক্লপ। তাতেই বধ উনাই এমেরি শিষ্যরা। দ্বিতীয়ার্ধের ৬২ থেকে ৭৪ মাঝের ১২ মিনিটে ৩ গোল দেয় ক্লপের শিষ্যরা।

বিরতি থেকে ফিরে ঘুরে দাঁড়ায় লিভারপুল। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে ভিয়ারিয়ালের রক্ষণ। তবে গোল পেতে সময় নিচ্ছিল। ৬২ মিনিটে আসে কাঙ্ক্ষিত সেই ক্ষণ। সালাহর বাড়ানো বল জালে পাঠিয়ে উৎসবে মাতেন ফাবিনহো। খানিক পর ব্যবধান দ্বিগুণ করেন লুইস ডিয়াজ। ৭৪ মিনিটে ভিয়ারিয়ালের জালে শেষ পেরেক ঠুকে ৫-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ক্লপের দল।

অপর সেমিফাইনালে রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে প্রথম লেগে ৪-৩ গোলে এগিয়ে থাকা ম্যানচেস্টার সিটি। জয়ী দল আগামী ২৮ মে লিভারপুলের বিপক্ষে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে।

Tags: এমেরিক্লপচ্যাম্পিয়নস লিগডিয়াজভিয়ারিয়ালমানেলিড স্পোর্টসলিভারপুলসালাহ
Previous Post

ইউক্রেনে ভয়াবহ রুশ হামলায় নিহত ২১

Next Post

নর্থ কোরিয়াকে নিষেধাজ্ঞা দিতে নিরাপত্তা পরিষদে ভোটের দাবি যুক্তরাষ্ট্রের

Next Post
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব ড. অ্যান্টোনিও গুতেরেসের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ কোরিয়াকে নিষেধাজ্ঞা দিতে নিরাপত্তা পরিষদে ভোটের দাবি যুক্তরাষ্ট্রের

স্পাইসজেটের বিমানটি রানওয়ে থেকে উঠছে, ধূসর শহর পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঝ আকাশে স্পাইসজেটের ইঞ্জিনে সমস্যা, বড় বিপদ থেকে রক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT