চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিছিয়ে পড়েও আবাহনীর দুর্দান্ত প্রতিশোধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:48 অপরাহ্ন 15, মে 2019
in ফুটবল, স্পোর্টস
A A

ম্যাচটা হারলেই আরও একবার এএফসি কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হবে। শুরুর আগেই কঠিন সমীকরণ। সেই হিসাব আরও জটিল করে তুললেন চেন্নাইয়িন এফসির ফরোয়ার্ড সি কে বিনীথ। ৬ মিনিটেই করলেন গোল। আবাহনীর আকাশ তখন ঘোর মেঘে ঢাকা!

শুরু দেখে যদি এই ম্যাচের ফলাফল আন্দাজ করে ফেলা হয় তবে সেটা হবে মস্ত ভুল! কারণ এরপরেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এমন এক ম্যাচ উপহার দিল আবাহনী লিমিটেড যা দর্শকদের চোখে লেগে থাকবে অনেকদিন। দারুণ এক লড়াইয়ে লিখেছে অসাধারণ প্রত্যাবর্তনের গল্প। পিছিয়ে থাকা ম্যাচে ৩-২ গোলের দারুণ এক জয় তুলে নিয়ে এএফসি কাপে দ্বিতীয় রাউন্ডের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে আকাশী-নীল বাহিনী।

চেন্নাইয়িন এফসির বিপক্ষে আবাহনীর ম্যাচটা ছিল শোধ তোলার। আসরের প্রথম দেখায় চেন্নাইয়িনের মাঠ থেকে ওয়েলিংটনের নিজেদের জালেই জড়ানো গোলে ১-০তে হেরে এসেছিল মারিও লামোসের দল।

কিন্তু শোধ তুলবেন কী, এই ম্যাচটা খেলতে নামার আগে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন আবাহনী কোচ মারিও লামোস। একে তো বাঁচা-মরার ম্যাচ, তার উপর চোটে মাঠের বাইরে একের পর এক ডিফেন্ডার। ম্যাচের শুরুতে সেই সুযোগটা দারুণভাবে কাজে লাগায় চেন্নাইয়িন। আইজ্যাক ভানমালসামার কর্নার থেকে পাওয়া বলে ডানপায়ের শটে গোল করলেন বিনীথ।

নিজ মাঠ, নিজেদের দর্শকের সামনে গোল খাওয়াটাই যেন শাপে-বর হল আবাহনীর জন্য। এরপর থেকে ক্রমেই বল নিয়ে হামলে পড়েছে স্বাগতিকরা। তার ফল পেতে দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষায় থাকতে হয় আকাশী-নীলদের।

ক্রমান্বয় আক্রমণের প্রথম ফলটা তোলেন কেভিন বেলফোর্ট। আফগান সতীর্থ মাশিহ সাইঘানির সেট পিস থেকে ডানপ্রান্তে বল পেয়ে ডান পায়ের শটে ৬৪ মিনিটে সেটি জালে জড়ান হাইতিয়ান ফরোয়ার্ড।

সমতাসূচক গোলের পরের পাঁচ মিনিটে গোল খাতায় নাম লেখান সাইঘানি নিজেই। ৬৯ মিনিটে তার ফ্রি-কিক থেকে নেয়া শটে বল চেন্নাইয়িন গোলরক্ষককে ফাঁকি দিয়ে জড়িয়ে যায় জালে।

ব্যবধানটা অবশ্য বেশীক্ষণ ধরে রাখা হয়নি আবাহনীর। ৭৪ মিনিটে ব্যবধান ২-২ করে দেন চেন্নাইয়িনের আইজ্যাক ভানমালসামার। তখন আবারও পয়েন্ট খোয়ানোর শঙ্কায় আবাহনী!

শেষ পর্যন্ত হৃদয় ভাঙেনি আকাশী-নীল সমর্থকদের। ম্যাচের একদম শেষ সময়ের দুই মিনিট আগে স্বস্তির জয়সূচক গোলটি এনে দেন পুরনো যোদ্ধা মামুনুল হক। ৮৮ মিনিটে তার ডানপায়ের শটটিই নিশ্চিত করে দেয় আবাহনীর গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট।

এই জয়ে গ্রুপ ‘ই’ থেকে সমান ৭ পয়েন্ট হল আবাহনী ও চেন্নাইয়িনের। তবে এক গোল বেশি নিয়ে টেবিলের শীর্ষে চেন্নাইয়িন। চার পয়েন্টে টেবিলের তিনে ভারত চ্যাম্পিয়ন মির্নাভা পাঞ্জাব। ২ পয়েন্টে সবার তলানিতে নেপালি ক্লাব মানাং মার্সিয়াংদি।

Tags: আবাহনী লিমিটেডএএফসি কাপ-২০১৯লিড স্পোর্টস
Previous Post

বড় লক্ষ্য পেয়ে আগ্রাসী বাংলাদেশ

Next Post

দুই সিটির প্রধান নির্বাহী কর্মকর্তাদের যা বললেন হাইকোর্ট

Next Post
করোনা

দুই সিটির প্রধান নির্বাহী কর্মকর্তাদের যা বললেন হাইকোর্ট

ঈদের কেনাকাটায় কার্ডে লেনদেনকারীদের জন্য সুখবর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT