চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিছিয়ে গেল সিটি নির্বাচন

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
8:21 অপরাহ্ন 18, জানুয়ারি 2020
in - সেমি লিড, রাজনীতি
A A
সিটি

ফাইল ফটো

তুমুল বিতর্ক, সমালোচনা আর আন্দোলনের মুখে অবশেষে সরস্বতী পূজার দিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০ জানুয়ারির পরিবর্তে আগামী ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ে ইসির জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।

রাতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানান, ‘সরস্বতী পূজার পূর্বনির্ধারিত তারিখ নিয়ে আমাদের মধ্যে বিভ্রান্তি ছিল। আবার ১ তারিখ থেকে এসএসসি পরীক্ষাও শুরু হওয়ার সময়সূচি ছিল। এসব নিয়ে আজ আমরা বৈঠকে বসেছি। পাশাপাশি শিক্ষমন্ত্রীরও সঙ্গেও কথা বলি।’

‘‘তিনি (শিক্ষামন্ত্রী) জানিয়েছেন, ১ তারিখ পরীক্ষা পেছাতে কোনো সমস্যা নেই। তাই আমরা ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি দুই সিটি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি।’’

এদিকে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আন্দোলনকারী শিক্ষার্থী।

গত ২২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের জন্য ৩০ জানুয়ারি তারিখ রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

কিন্তু একই তারিখ সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা থাকায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন তার প্রতিবাদ করে নির্বাচন পেছানোর দাবি তোলে।

কেননা পঞ্জিকা অনুযায়ী ২৯ জানুয়ারি সকাল ৯টা ১৫ থেকে ৩০ জানুয়ারি সকাল ১১টা পর্যন্ত সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা রয়েছে। আর ৩০ জানুয়ারি পঞ্চমীর আগে প্রতিমা বিসর্জন দেয়া যায় না।

তাছাড়া এই পূজা দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে থাকে। আর ৩০ জানুয়ারি নির্বাচন হলে কয়েক দিন আগে থেকেই ভোটের কার্যক্রম শুরু হবে শিক্ষা প্রতিষ্ঠানে।

এমন অবস্থায় সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন চেয়ে হাইকোর্টে রিট করেন। যদিও সেই রিট খারিজ করে দেন আদালত। তবে খারিজ আদেশের বিরুদ্ধে আপিল করেছেন ওই আইনজীবী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নির্বাচন পেছাতে একাধিক দিন রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। এরপর তারা আমরণ অনশন কর্মসূচি পালন করছে।

এত কিছুর পরেও নির্বাচন কমিশন ভোটের তারিখ পরিবর্তন না করার পক্ষে অনড় অবস্থান নেয়। এমনকি ভোট এবং পূজা এক সাথে অনুষ্ঠানে কোনো সমস্যা হবে না দাবি করে পুরোদমে নির্বাচনের প্রস্তুতি নিতে থাকে।

এরই মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রতি সম্মান দেখিয়ে নির্বাচনের তারিখ পরিবর্তন হলে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই।

একই রকমের অবস্থানের কথা জানায় সিটি নির্বাচনে অংশ নেয়া বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানও শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে সরস্বতী পূজার দিনে ভোটগ্রহণ না করতে ইসির প্রতি আহ্বান জানান।

আজ শনিবার নির্বাচন পেছানোর দাবিতে নতুন কর্মসূচি হিসেবে ২০ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত মানববন্ধন, বিক্ষোভ, গণ-অবস্থান, অবরোধ এবং প্রতীকী অনশনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

এমন প্রেক্ষাপটে শনিবার বিকালে দুই সিটির ভোটগ্রহণের নতুন দিন নির্ধারণে জরুরি বৈঠকে বসে ইসি। সেই বৈঠক শেষেই সরস্বতী পূজার দিনে ভোটগ্রহণ না করার এই সিদ্ধান্তে আসে তারা।

Tags: ইসিঢাকার দুই সিটি নির্বাচননির্বাচন কমিশনসরস্বতী পূজাসিটি নির্বাচন
Previous Post

এসএসসি পরীক্ষা ১ তারিখের পরিবর্তে ৩ ফেব্রুয়ারি

Next Post

অনশন ভাঙলেন আন্দোলনরত ঢাবি শিক্ষার্থীরা

Next Post
আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন ভাঙানোর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অনশন ভাঙলেন আন্দোলনরত ঢাবি শিক্ষার্থীরা

দারিদ্র্যপীড়িত মানুষের খাবার গ্রহণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দারিদ্র্যের 'ইতিহাস হওয়া' কি আসলেই সম্ভব?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT