চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিকে হালদারকে ফিরিয়ে এনে দ্রুত বিচার করতে হবে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:47 অপরাহ্ন 15, মে 2022
in সম্পাদকীয়
A A
জনপ্রিয় ব্যক্তির সঙ্গে সাংবাদিকের সাক্ষাৎকারের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ অনুযায়ী নিজের নিয়ন্ত্রণে থাকা কমপক্ষে চারটি আর্থিক প্রতিষ্ঠান থেকে অন্তত সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচার করে বিদেশে পালিয়েছিলেন প্রশান্ত কুমার (পিকে) হালদার। অবশ্য তিনি একা নন, তার এই কাজের সহযোগী আরও অসংখ্য মানুষ। এসব নিয়ে এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে দুদক। তবে আশার কথা হলো দীর্ঘদিন পালিয়ে থাকার পর ভারতের পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে পিকে হালদারকে গ্রেপ্তার করেছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

ভারত এবং বাংলাদেশের গণমাধ্যমগুলো জানিয়েছে, তাকে গ্রেপ্তারের আগের দিন অবৈধ সম্পত্তির খোঁজে বেশ কয়েকটি স্থানে একযোগে অভিযান চালায় ইডি। সেই অভিযানে নগদ অর্থসহ পিকে হালদার এবং তার সহযোগীদের নামে-বেনামে থাকবে বহু সম্পত্তির সন্ধান পাওয়া যায়। শুধু তাই নয়, তিনি নিজের নাম বদলে হয়ে যান শিবশঙ্কর। ভারতের নাগরিক সুবিধা দেয়- আধার কার্ড, রেশন কার্ডসহ এমন একাধিক নথিও তৈরি করে ফেলেন।

বাংলাদেশ সরকারের অনেকগুলো সংস্থা ধারণা করেছিল, এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক এ ব্যবস্থাপনা পরিচালক কানাডায় পালিয়ে গেছেন। কিন্তু শেষ পর্যন্ত জানা গেল পিকে হালদার প্রতিবেশী দেশেই আরাম-আয়েশের সঙ্গে দিনপাত করছেন। আবার নতুন নতুন ব্যবসাও খুলে বসেছেন। গাড়ি-বাড়ি-জমি সবই কিনেছেন।

গ্রেপ্তার হওয়ার পর ভারতের আইন অনুযায়ী বিচার প্রক্রিয়ার প্রথম ধাপের কাজ শুরু করেছে ইডি। এরই মধ্যে পিকে হালদার ও তার সহযোগীদের ৩ দিনের রিমান্ডে নিয়েছে। অবৈধভাবে ভারতে প্রবেশ, সেদেশে বসবাস, বেনামে সম্পত্তি কেনা এবং আইনবহির্ভূতভাবে বাংলাদেশ থেকে ভারতে অর্থ আনার মতো গুরুতর সব অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

আগের কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে ধারণা করা হচ্ছে, ভারতে পিকে হালদারের বিচার হওয়ার পর তাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত আসবে। এরই মধ্যে দুদক আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের জানিয়েছেন, তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে। তবে এক্ষেত্রে ৩ থেকে ৬ মাস সময় লেগে যেতে পারে। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছেন, পিকে হালদারকে গ্রেপ্তারের বিষয়টি ভারত এখানো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। সেটা করলে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

এটা ঠিক বাংলাদেশ-ভারতের মধ্যে এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ফিরিয়ে আনতে বহিঃসমর্পণ চুক্তি আছে। সেই চুক্তির মাধ্যমে তাকে দ্রুত ফিরিয়ে আনতেই হবে। এছাড়া কোনো উপায় নেই। কেননা এত বিশাল আকারের দুর্নীতিতে পিকে হালদার একা নয়, আরও বড় বড় রাঘববোয়ালরাও জড়িত। কারা, কিভাবে এটা করেছে; তা জানতেই হবে।

আমরা শুধু পিকে হালদার বা তার সহযোগীদের দুর্নীতির কথা বলছি না। একইভাবে কানাডার বেগমপাড়া, আমেরিকা, ইউরোপ, এমনকি বিশ্বের অন্যান্য দেশে যারা টাকা পাচার করেছে; তাদেরকেও বিচারের আওতায় আনার দাবি করছি। এমন অসংখ্য পিকে হালদার দেশের টাকা লুট করেছে।

আমরা মনে করি, এই ধরনের অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করে শাস্তি নিশ্চিত করা গেলে তা অন্যদের কাছে দৃষ্টান্ত তৈরি করবে। নিশ্চিত করে বলা যাবে- অপরাধ করে পার পাওয়া যায় না। শাস্তি পেতেই হয়।

Tags: ইডিএনফোর্সমেন্ট ডিরেক্টরেটকানাডার বেগমপাড়াদুদকদুর্নীতি দমন কমিশন (দুদক)পশ্চিমবঙ্গপি কে হালদারপিকে হালদারবেগমপাড়াভারত
Previous Post

শ্রীলঙ্কাকে চারশর মধ্যে আটকাতে চায় টাইগাররা

Next Post

কলকাতা থেকে শাকিব খানের ‘সেরা অভিনেতা’র জোড়া পুরস্কার

Next Post
Two Tele Cine Awards trophies and a man posing outdoors in casual attire. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতা থেকে শাকিব খানের 'সেরা অভিনেতা'র জোড়া পুরস্কার

বাংলাদেশ হকি দলের খেলোয়াড়রা ম্যাচ শেষে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৮-র পর ’২২ সালেও ফাইনালে হারল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT