চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিকাসোর আঁকা ছবি ৩৬৩ কোটি টাকায় বিক্রি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:27 পূর্বাহ্ন 16, মে 2017
in শিল্প সাহিত্য
A A

বিখ্যাত স্প্যানিশ চিত্রশিল্পী ও ভাস্কর পাবলো পিকাসোর আঁকা ‘ফেমে আসিসে, রোব ব্লু’ (নীল পোশাকে অধিষ্ঠিত নারী) ছবিটি নিউইয়র্কে একটি নিলামে সাড়ে ৪ কোটি মার্কিন ডলার মূল্যে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর দাম প্রায় ৩৬৩ কোটি টাকা।

এটি পিকাসোর আঁকা সবচেয়ে জনপ্রিয় পোর্ট্রেটগুলোর (ব্যক্তিবিশেষের ছবি) একটি। ছবিটিতে পিকাসো তার অন্যতম প্রেমিকা ডোরা মারকে এঁকেছিলেন তার স্বভাবসুলভ বাঁকানো কৌশলে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনী পেইন্টিংটি দখল করে ফ্রান্সের প্যারিস থেকে মোরাভিয়ায় নিয়ে যাচ্ছিল। কিন্তু পথেই তারা ফরাসি বিদ্রোহীদের একটি দলের আক্রমণের শিকার হয় এবং ওই আক্রমণের সময়ই বিদ্রোহী যোদ্ধারা পেইন্টিংটি আবার সুরক্ষিত অবস্থায় প্যারিসে ফিরিয়ে নিয়ে যায়।

ছবিটি ছ’বছর আগে যুক্তরাষ্টের এক চিত্রকর্ম সংগ্রাহক ২ কোটি ৬০ লাখ ডলার, বা ২১০ কোটি টাকা মূল্যে পিকাসোর এই পোর্ট্রেটটি কিনে নেন। তারপর এবারই ছবিটি আরও অনেক বেশি দামের ব্যবধানে নিলামে উঠল।

ডোরা মার এবং পিকাসোর মাঝে টানা ন’বছরের গভীর প্রণয়ের সম্পর্ক ছিল। ওই সময়েই ১৯৩৯ সালে প্রেয়সীর প্রতি ভালোবাসা থেকে ছবিটি আঁকেন বিশ্বখ্যাত এই চিত্রকর। তখন তার বয়স ছিল ৫৮ বছর। আর ডোরা মারের বয়স ছিল মাত্র ৩১।

Tags: পিকাসো
Previous Post

তরুণ নির্মাতা রাসেল আহমেদ আর নেই

Next Post

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ

Next Post

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ

'ওয়ান বেল্ট, ওয়ান রোড' প্রকল্পে অংশ নেবে রাশিয়া: পুতিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT