চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজির উপর চাপ বাড়াচ্ছেন এমবাপে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:02 অপরাহ্ন 10, ডিসেম্বর 2019
in ফুটবল, স্পোর্টস
A A

চুক্তি আছে ২০২২ সাল পর্যন্ত। তার আগেই কাইলিয়ান এমবাপের সঙ্গে নতুন চুক্তি করতে পাগলপ্রায় অবস্থা পিএসজির। ক্লাবের এমন দশায় কোনো ভ্রুক্ষেপই নেই ২০ বছর বয়সী বিশ্বকাপজয়ী ফরাসি তরুণ ফরোয়ার্ডের।

ইউরোপের সবচেয়ে কাঙ্ক্ষিত ফুটবলারদের একজন এখন এমবাপে। লম্বা সময়ের জন্য একজন ফরোয়ার্ডের খোঁজ করতে থাকা রিয়াল মাদ্রিদ একপ্রকার মরিয়া হয়ে আছে তাকে দলে টানতে। লস ব্লাঙ্কোস সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তো বলেই দিয়েছেন, প্রয়োজনে বস্তার পর বস্তা টাকা এমবাপের পেছনে ঢালতে রাজী তিনি।

রিয়ালের এমন সিদ্ধান্তে বেশ নাখোশ পিএসজি। নেইমারকে পেছনে ঠেলে দলের সেরা খেলোয়াড় হয়ে ওঠা ফরোয়ার্ডকে যেকোনো মূল্যে আটকে রাখতে আগ্রহী তারা। তবে রিয়ালকে ছাপিয়ে ক্লাবের জন্য বড় চিন্তার কারণ হয়ে উঠেছেন এমবাপে নিজেই।

শেষ দুই ম্যাচে কোচের সঙ্গে বেশ উগ্র মেজাজ দেখিয়েছেন এমবাপে। নতেঁ ও মন্টেপিঁয়েরের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার আগেই তাকে উঠিয়ে নেয়ায় কোচ থমাস টুখেলের সঙ্গে বাজে আচরণ করতে দেখা যায় তাকে। নিজের বার্তাটা যেন পরিষ্কার করতে পেরেছেন ফরাসি ফরোয়ার্ড- চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের দৌড়ে রাখতে হবে দলকে এবং তাকে দিতে হবে দলের সেরা খেলোয়াড়ের মর্যাদা।

খুব অল্প বয়সে বিশ্বকাপ জিতেছেন। এরইমধ্যে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ের তকমা পেয়েছেন। তবে অন্যতম নয়, সেরার সেরা হওয়াই যেন ইচ্ছা এমবাপের। সেজন্য চাই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা আর তাতেই খুলবে ব্যালন ডি’অর জয়ের পথও। রিয়ালে যাওয়ার ব্যাপারে এতটা উদগ্রীব হওয়ার কারণও সেটাই।

ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ানের খবর, এমবাপেকে যেকোনো মূল্যে আটকাতে বছরে ২৫ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব দিয়েছে পিএসজি। এমবাপে রাজী হলে চুক্তি হবে ২০২৫ পর্যন্ত। এমন লোভনীয় প্রস্তাবও যে না শোনার ভান করে আছেন তরুণ তারকা।

Tags: কাইলিয়ান এমবাপেপিএসজিলিড স্পোর্টস
Previous Post

স্বপ্নের পথে এখনও চলা শুরু হয়নি: শাকিব খান

Next Post

সন্তানের নিঃসঙ্গতা-বিষণ্নতা খেয়াল রাখতে অভিভাবকদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

Next Post
dig

সন্তানের নিঃসঙ্গতা-বিষণ্নতা খেয়াল রাখতে অভিভাবকদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

এই বিল ভারতের মূল ভিত্তিকে ধ্বংস করবে: রাহুল গান্ধী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT