চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজিকে রুখে দিল স্ট্রাসবুর্গ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:18 পূর্বাহ্ন 30, এপ্রিল 2022
in ফুটবল, স্পোর্টস
A A
প্যারিস সেন্ট জার্মেইর ফুটবল খেলোয়াড়রা মাঠে, চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত ৩-১ গোলে এগিয়ে পিএসজি। ভেরাত্তির ভুলে পরের মিনিটে ব্যবধান কমায় স্ট্রাসবুর্গ। পরে যোগ করা সময়ে ক্যাসির গোলে সমতা ফেরায় স্বাগতিকরা। আর তাতেই ম্লান এমবাপের জোড়া গোল। শিরোপা নিশ্চিত করার পরের ম্যাচে পিএসজিকে রুখে দিল স্ট্রাসবুর্গের ক্লাবটি।

লিগ ওয়ানের ম্যাচে শনিবার স্ট্রাসবুর্গের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে পিএসজি। জোড়া গোলের পাশাপাশি হাকিমির গোলে অ্যাসিস্ট করেছেন ফরাসি তারকা কাইলিয়ান এমবাপে।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই অপ্রতিরোধ্য স্ট্রাসবুর্গ। তৃতীয় মিনিটে গামেইরোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। অষ্টম মিনিটে আবারও সুযোগ আসে, এবার একটুর জন্য বলে মাথা ছোঁয়াতে পারেননি গামেইরো।

প্রথম সতেরো মিনিটে কোনো আক্রমণেই যেতে পারেনি পিএসজি, বরং রক্ষণভাগ সামলাতেই ব্যস্ত থাকতে হয়েছে চ্যাম্পিয়ন দলটিকে। ১৮তম মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করেন রামোস। চমৎকার ফিনিশিংয়ে পাঁচ মিনিট পর সমতা ফেরান এমবাপে।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় পিএসজি। ৬৪তম মিনিটে হাকিমির গোলে এগিয়ে যায় প্যারিসের ক্লাবটি। ৬৮তম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার জিকুল ভুলকে কাজে লাগিয়ে ব্যবধান বাড়ান এমবাপে।

সাত মিনিট পরে ভেরাত্তির আত্মঘাতী গোলে ব্যবধান কমায় স্ট্রাসবুর্গ। এরপর পিএসজিকে আরও চেপে ধরে স্বাগতিক ক্লাবটি। অতিরিক্ত সময়ে গোল করে ম্যাচে সমতা ফেরান ক্যাসি। ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

Tags: এমবাপেপিএসজিলিড স্পোর্টস
Previous Post

মুহিত তার কর্মে স্মরণীয় হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী

Next Post

পাটুরিয়ায় নেই যানজট, গাজীপুর ও টাঙ্গাইলে যানবাহনে ধীরগতি

Next Post
পাটুরিয়া ফেরিঘাটে যানবাহন ও যাত্রীরা, যানজট নেই. Channel i News - চ্যানেল আই নিউজ

পাটুরিয়ায় নেই যানজট, গাজীপুর ও টাঙ্গাইলে যানবাহনে ধীরগতি

ধ্রুব মিউজিকের ঈদ অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ গান ভিডিও নিয়ে ধ্রুব মিউজিকের ঈদ আয়োজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT