চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন রিয়ার এডমিরাল সোহায়েল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:06 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2022
in বাংলাদেশ
A A
পায়রা বন্দর চেয়ারম্যানের শপথ গ্রহণের ছবি, তিনজন কর্মকর্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কমোডর মোহাম্মদ সোহায়েলকে রিয়ার এডমিরাল পদে পদোন্নতি দিয়ে পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি সকালে নৌসদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে তাকে রিয়ার এডমিরাল র‍্যাঙ্ক ও ব্যাজ পড়িয়ে দেওয়া হয়।

তিনি ২৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে তার নতুন কর্মস্থলে যোগদান করবেন।

রিয়ার এডমিরাল এম সোহায়েল বাংলাদেশ নৌবাহিনীর নির্বাহী শাখায় ১ জানুয়ারী ১৯৮৮ সালে কমিশন লাভ করেন। দীর্ঘ চাকুরী জীবনে তিনি নৌবাহিনীর জাহাজ, ঘাটি ও সদর দপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

তাছাড়া, তিনি দেশে-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণে অত্যন্ত কৃতিত্বের সাথে অংশগ্রহণ করে নৌবাহিনীর এনইউপি পদক লাভ করেন। তিনি সততার সাথে অসামান্য সেবা ও অবদান রাখায় রাষ্ঠীয় শুদ্ধাচার পদক ও নৌ প্রদানের প্রশংসা পদক অর্জন করেন।

তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এবং স্টাফ কলেজের ফ্যাকালটি (ডাইরেক্টিং স্টাফ এবং সিনিয়র ইন্সট্রাক্টর) হিসাবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

রিয়ার এডমিরাল এম সোহায়েল এলিট ফোর্স র‍্যাব-এর সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক হিসেবে দায়িত্ব পালন কালে জাতীয় গণমাধ্যমে বেশ প্রাণবন্ত ছিলেন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যাপক অবদান রাখেন। তার অসামান্য অবদানের জন্য তাকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) ভূষিত করা হয়।

তাছাড়া তিনি ডিজিএফআই সদর দপ্তরে কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো (সিটিআইবি) এবং অভ্যন্তরীণ বিষয়ক ব্যুরো (আইএবি) তে কর্নেল জিএস হিসাবেও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি নৌ সদর দপ্তরে পরিচালক সাবমেরিন হিসাবে কর্মরত আছেন।

Previous Post

মোল্লা নবুয়ত আলী: এক বীর মুক্তিযোদ্ধার প্রস্থান

Next Post

ডিআরইউ’র সদস্য সাগর বিশ্বাস আর নেই

Next Post
একজন পুরুষ বসে আছেন সোফায়, মোবাইল ফোন হাতে, ক্যামেরার সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিআরইউ’র সদস্য সাগর বিশ্বাস আর নেই

নির্বাচন কমিশন গঠনে ১০ জনের নামের তালিকা চূড়ান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT