চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাসপোর্ট নিতে আর রিয়াদ দূতাবাসে যেতে হবে না প্রবাসীদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:03 অপরাহ্ন 23, জানুয়ারি 2020
in প্রবাস সংবাদ
A A
প্রবাসীদের জন্য পাসপোর্ট ও দূতাবাসের সুবিধা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াদ ও তার আশপাশ অঞ্চলের প্রবাসীদের পাসপোর্ট সেবা সহজীকরণ এবং পাসপোর্ট সেবাকে প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।  আগামী ১ ফেব্রুয়ারি থেকে স্থানীয় প্রবাসীদের পাসপোর্ট নবায়ন করার জন্য রিয়াদ দূতাবাসে যেতে হবে না।

বুধবার রিয়াদের বাংলাদেশ দূতাবাসের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।

সংবাদ সম্মেলনে তিনি জানান: সৌদি আরবের সাথে বর্তমান সরকারের যে অভূতপূর্ব সম্পর্ক রয়েছে, তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রবাসীদের কল্যাণে এই পদক্ষেপ নেয়া হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে প্রবাসীদের আর পাসপোর্ট সেবা নিতে দূতাবাসে এসে দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষা করতে হবে না। প্রাথমিকভাবে এই সেবা শুধু রিয়াদ ও তার আশেপাশে কর্মরত প্রবাসীদের জন্য প্রযোজ্য হবে।

সৌদি সরকারের রাষ্ট্রীয় ডাক বিভাগ সৌদি পোস্ট এর ৩৪টি এবং রিয়াদে অবস্থিত প্রবাসী সেবা কেন্দ্রের চারটি শাখার মাধ্যমে প্রবাসীরা সহজে পাসপোর্ট নবায়ন সেবা নিতে পারবেন এবং নবায়নকৃত পাসপোর্ট এর ডেলিভারিও সংশ্লিষ্ট পোস্ট অফিস ও সেবা কেন্দ্র থেকেই দেয়া হবে।

এই সেবা শীঘ্রই জেদ্দা, মদিনা, মক্কা, দাম্মাম আল জুবাইল তাবুক আবহা খামিস মোশায়েত ও তার আশপাশ এলাকায় চালু হবে।

তিনি জানান: আগামী ১ ফেব্রুয়ারি থেকে প্রবাসীরা, রিয়াদের বাথা পোস্ট অফিস, ওয়েস্টার্ন ওরাইজা ডিস্ট্রিক্ট পোস্ট অফিস, আল সিফা ডিস্ট্রিক পোস্ট অফিস, ওয়েস্টার্ন নাসিম ডিস্ট্রিক্ট পোস্ট অফিস, আল্ল রাওদা ডিস্ট্রিক্ট পোস্ট অফিস, আল ওয়াদি ডিস্ট্রিক্ট পোস্ট অফিস, আল মালাজ ডিস্ট্রিক্ট পোস্ট অফিস, আল মাসেফ ডিস্ট্রিক্ট পোস্ট অফিস, আল সানাইয়া ডিস্ট্রিক্ট পোস্ট অফিস, আল ওলাইয়া ডিস্ট্রিক্ট পোস্ট অফিস, আল উলা পোস্ট অফিস, আল সানাইয়া আলথানিয়া পোস্ট অফিস, নাসেজ পোস্ট অফিস, সাফারাত পোস্ট অফিস, হায়ের পোস্ট অফিস, আরকাহ পোস্ট অফিস, আল খারিজ অঞ্চলের আল খারিজ পোস্ট অফিস, আফলাজ অঞ্চলের জন্য আফলাজ পোস্ট অফিস, আল হারিক অঞ্চলের জন্য আল হারিক পোস্ট অফিস, দাঁড়াইয়া অঞ্চলের দাঁড়াইয়া পোস্ট অফিস, দোয়া দমি অঞ্চলের জন্য দোয়া দমি পোস্ট অফিস ,জুলফা অঞ্চলের জন্য জুলফা পোস্ট অফিস, আল সিলেট অঞ্চলের পোস্ট অফিস, আলকোয়া অঞ্চলের আলকোয়া পোস্ট অফিস, মাজমাহ অঞ্চলের পোস্ট, মু জামিয়াহ অঞ্চলের জন্য মু জামিয়াহ পোস্ট অফিস, তাহদিক অঞ্চলের জন্য তাহদিক পোস্ট অফিস, হুরাই মেলা অঞ্চলের জন্য হুরাই মেলা পোস্ট অফিস, হাউতাট বনি তামিম অঞ্চলের জন্য হাউতাট পোস্টঅফিস, রেমাহ অঞ্চলের পোস্ট অফিস, শাখরা অঞ্চলের পোস্ট অফিস , ধারমা অঞ্চলের পোস্ট অফিস, আফিফ অঞ্চলের জন্য অফিফ পোস্ট অফিস, ওয়াদি দাওয়াসির অঞ্চলের জন্য ওয়াদি দাওয়াসির পোস্ট অফিস এর সার্ভিসসমূহ থেকে পাসপোর্ট নবায়নের নির্ধারিত চার্জ জমা দিয়ে রশিদ সংগ্রহ করে সহজেই এই সেবা নিতে পারবেন।

সংশ্লিষ্ট শাখাসমূহ থেকে সেবা নিতে গিয়ে যেকোনো ধরনের হয়রানি অথবা অতিরিক্ত ফি প্রদান সংক্রান্ত যেকোনো অভিযোগ সরাসরি দূতাবাসে জানাতে পারবেন ভুক্তভোগী প্রবাসীরা।

Tags: পাসপোর্টরিয়াদসৌদি আরব
Previous Post

সাপ শুধুমাত্র একটা প্রাণী নয়, বিশেষ একটা আচরণ: জাহিদ জগৎ

Next Post

অস্ট্রেলিয়ার রাজধানীও দাবানল আতঙ্কে, বন্ধ বিমানবন্দর

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার রাজধানীও দাবানল আতঙ্কে, বন্ধ বিমানবন্দর

দুইজন যুবক, একজন স্যুটে অন্যজন ক্যাজুয়াল পোশাকে, সাংবাদিক সমিতির নতুন কমিটির সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবি সাংবাদিক সমিতির নতুন কমিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT