চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাসওয়ার্ড’-এর ঘরে সর্বোচ্চ পুরস্কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:43 অপরাহ্ন 22, অক্টোবর 2019
in বিনোদন
A A

ভারত-বাংলাদেশ পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেশের তারকা অভিনেতা শাকিব খান প্রযোজিত ও অভিনীত আলোচিত ছবি ‘পাসওয়ার্ড’-এর জয়জয়কার। দুই দেশের চলচ্চিত্র নিয়ে প্রথম আসরেই ছবিটি মোট পাঁচটি বিভাগে পুরস্কার অর্জন করেন।

দেশের প্রেক্ষাগৃহে ক্যারিশমা দেখিয়েছে শাকিব খান ফিল্মস প্রযোজিত ছবি ও মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’। চলতি বছরের সুপারহিট এ ছবিটি এবার টিএম ফিল্মস নিবেদিত ‘ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড’ (বিবিএফএ) এও মন জয় করলো সবার।

বাংলাদেশের থেকে মনোনয়ন পাওয়া অন্য ছবিগুলোর মধ্যে এককভাবে ‘পাসওয়ার্ড’-ই সবচেয়ে বেশি পুরস্কার অর্জন করে। এরপর জয়া আহসান প্রযোজিত অনম বিশ্বাসের ‘দেবী’ পেয়েছে তিনটি পুরস্কার।

বাংলাদেশের ‘পপুলার সিনেমা’ হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে ‘পাসওয়ার্ড’। একইসঙ্গে ‘মোস্ট পপুলার অ্যাক্টর’ হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন তারকা অভিনেতা শাকিব খান। ওই ছবিতে অভিনয়ের কারণে ‘সেরা পার্শ্ব অভিনেতা’র অ্যাওয়ার্ড পেয়েছেন চিত্রনায়ক ইমন। এছাড়া পাসওয়ার্ডে ‘সোয়াগ দে’ গানটিতে প্লে-ব্যাকের জন্য সেরা গায়ক হয়েছেন ইমরান মাহমুদুল। সাথে সাথে ‘পাসওয়ার্ড’ ছবি দিয়ে সেরা ভিডিও এডিটর (সম্পাদনা) হিসেবে অ্যাওয়ার্ড উঠেছে তৌহীদ হোসেন চৌধুরীর হাতে।

বিবিএফএ পুরস্কার পেয়ে চিত্রনায়ক ইমন শুরুতেই শাকিব খানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভাইয়া, আমাকে সুযোগ না দিলে এই সম্মানটা আমি পেতাম না। তার প্রযোজিত ছবিতে তার সঙ্গে অভিনয় করে আমি পুরস্কার পেলাম। সত্যি এটি গর্বের। আমার অভিনয়কে দর্শকের সামনে ফুটিয়ে তোলার জন্য যিনি বেশি সহযোগিতা করেছেন তিনি মালেক আফসারী ভাই। ভালো অভিনয়ের জন্য অবশ্যই একটা ভালো ক্যারেক্টার প্রয়োজন যেটা আমি ‘পাসওয়ার্ড’-এ পেয়েছিলাম।

সোমবার রাজধানীর বসুন্ধরা কনভেশনের নবরাত্রি হলে আয়োজিত বিবিএফএ অনুষ্ঠানে ওপার বাংলার রনজিৎ মল্লিক, প্রসেনজিৎ থেকে শুরু করে জিৎ, আবির চ্যাটার্জি, পরমব্রত,ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম, নিকিতা গান্ধি, অনির্বাণ, কৌশিক গাঙ্গুলি, দেবজ্যোতি মিশ্র, সৃজিত মুখার্জী, বিশ্বনাথ বসু, ইন্দ্রজিৎ সেনগুপ্তসহ এপার বাংলার মৌসুমী, জয়া আহসান, পরীমনি, ববি, পূজা চেরি, নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা মীম, শবনম ফারিয়া, কোনাল, ঐশী, ওমর সানী, ইমন, নীরব, সিয়াম, তাসকিন, ইমরান ছাড়াও অনেক তারকা উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, নঈম নিজাম, ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি ফেরদাউসুল হাসান ও বিবিএফএ এর সমন্বয়ক তপন রায়, পশ্চিমবঙ্গের নির্মাতা গৌতম ঘোষ, পশ্চিমবঙ্গের পর্যটক মন্ত্রী ব্রাত্য বসু, টিএম ফিল্মসের চেয়ারপার্সন ফারজানা মুন্নীসহ দেশের বহু গুণী ও মিডিয়া ব্যক্তিত্ব।

চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম ও ভারতের কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। তাদের হাতে ক্রেস্ট তুলে দেন যথাক্রমে গৌতম ঘোষ ও প্রসেনজিৎ।

Tags: অনির্বাণআবির চ্যাটার্জিইমনইমরানঋতুপর্ণা সেনগুপ্তঐশীওমর সানীকোনালকৌশিক গাঙ্গুলিজয়া আহসানজিৎতাসকিনদেবজ্যোতি মিশ্রনিকিতা গান্ধিনীরবনুসরাত ফারিয়াপরমব্রতপরীমনিপাওলি দামপূজা চেরিববিবিদ্যা সিনহা মীমবিশ্বনাথ বসুলিড বিনোদনশবনম ফারিয়াসিয়ামসৃজিত মুখার্জী
Previous Post

নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করা দেশের সকল নাগরিকের দায়িত্ব: প্রধানমন্ত্রী

Next Post

ভোলায় কী হলো, কেন হলো…

Next Post
ভোলার সংঘর্ষ-তদন্ত কমিটি

ভোলায় কী হলো, কেন হলো…

ভারত সেরা প্রসেনজিত, বাংলাদেশে সিয়াম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT