চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাল্টে যাচ্ছে শাহরুখের বাড়ি ‘মান্নাত’ এর নাম?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:34 অপরাহ্ন 24, এপ্রিল 2022
in বিনোদন
A A
শাহরুখ খান তার বাড়ির সামনে উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের মুম্বাই ঘুরতে গেলে শাহরুখ ভক্তরা একবারের জন্য হলেও যে বাড়িটির সামনে গিয়ে ছবি তোলেন, তা হলো কিং খানের বাসভবন ‘মান্নাত’। শুধু তাই নয়, কিং খানের জন্মদিন হোক কিংবা নতুন সিনেমার মুক্তি সব উদযাপনেই ভক্তরা ভিড় করেন শাহরুখের বাসভবন ‘মান্নাত’-এর গেটের সামনে।

এবার শাহরুখের ‘মান্নাত’ নিয়ে নতুন খবর সামনে এসেছে। গুঞ্জন উঠেছে নাম পরিবর্তন করা হচ্ছে বাড়িটির। শাহরুখ খানের ফ্যানক্লাবের পক্ষ থেকে একটি ছবি শেয়ার করা হয়েছে। সেখানেই নেমপ্লেট বদলের ব্যাপারটা সামনে এসেছে।

তবে পরক্ষণেই ভুল ভাঙে সবার, আসলে নাম পরিবর্তন করা হয়নি, পরিবর্তন করা হয়েছে নেমপ্লেট। আগের চেয়ে আরও আকর্ষণীয় ও স্টাইলিশ লাগছে নতুন নেমপ্লেট।

অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও পরিবর্তন করা হয়েছিল ‘মান্নাত’ এর নেমপ্লেট। এদিকে নেমপ্লেট বদল হওয়ার খবর সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে ‘মান্নাত’।

মান্নাতের বর্তমান বাজারমূল্য ২০০ কোটির বেশি। ‘ইয়েস বস’-এর শুটিং চলাকালীন শাহরুখ প্রথমবার ‘ভিলা ভিয়েনা’(যার বর্তমান নাম ‘মান্নাত’) বাংলোটি দেখেন। আর প্রথম দেখাতেই প্রেম।

সেদিনই মনে মনে শাহরুখ ঠিক করে ফেলেছিলেন একদিন এই বাংলোটিই নিজের জন্য কিনবেন তিনি। সেসময় ওই বাংলোর মালিক ছিলেন একজন গুজরাটি। নাম ছিল নারিমান দুবাস। বাংলোটি কেনার পরের চার বছর আইনি জটিলতার কারণে নাম পাল্টাতে পারেননি শাহরুখ। শেষপর্যন্ত ২০০৫ সালে পাকাপাকিভাবে ‘ভিলা ভিয়েনা’র নাম বদলে হয় ‘মান্নাত’।

Tags: বলিউডমান্নাতশাহরুখ খান
Previous Post

‘ঈদযাত্রায় জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে কাজ চলছে’

Next Post

‘এসএসসি ৯৫-এইচএসসি ৯৭’ ফাউন্ডেশনের খাদ্য ও ঈদ উপহার বিতরণ

Next Post
খাদ্য ও ঈদ উপহার বিতরণে অংশগ্রহণকারী শিশু ও যুবকদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এসএসসি ৯৫-এইচএসসি ৯৭’ ফাউন্ডেশনের খাদ্য ও ঈদ উপহার বিতরণ

Cricket player in blue batting gear hits the ball during match. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতা ও আহমেদাবাদে হবে আইপিএলের প্লে-অফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT