চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:39 অপরাহ্ন 04, আগস্ট 2016
in বাংলাদেশ
A A

উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বন্যা দুর্গতদের। অনেক এলাকায় চলছে ত্রাণের জন্য হাহাকার। মধ্যঞ্চলে নদ-নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে। পুনর্বাসন সহায়তার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

দেশের উত্তরাঞ্চলে নদ-নদীগুলোর পানি কমতে শুরু করেছে। কুড়িগ্রামেও ব্রহ্মপুত্র, ধরলাসহ কয়েকটি নদীর পানি কমে যাওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। কিছু এলাকার ঘরবাড়ী থেকে পানি নেমে গেলেও এখনও বন্যার পানি নেমে যায়নি নিম্নাঞ্চলের ঘরবাড়ী থেকে।

এ অবস্থায় ক্ষতিগ্রস্থ ঘরবাড়ীতে ফিরতে পারছেন না বানভাসিরা। অনেক পরিবার বাঁধ ও পাকা সড়কে আশ্রয় নিয়ে টানা ২ সপ্তাহ ধরে মানবেতর জীবন যাপন করছে। সরকারী-বেসরকারী ত্রাণ তৎপরতা অব্যাহত থাকলেও সমন্বয়হীনতার অভাবে ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ বন্যা দুর্গতদের।

সিরাজগঞ্জেও যমুনা নদীর পানি কমতে থাকায় কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। তবে এখনো যমুনার পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পানিতে আটকে দুর্ভোগ পোহাচ্ছে জেলার সদর, কাজীপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার ৪৫টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ। সবচেয়ে বেশী দুর্ভোগে রয়েছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষ। দেখা দিয়েছে খাবার পানির সংকট আর পানি বাহিত রোগের প্রাদুর্ভাব।

লালমনিরহাটে তিস্তা ও ধরলা নদীর পানি কমতে শুরু করেছে। ঘরে ফিরতে শুরু করেছে দুর্গতরা। বন্যায় ৫টি উপজেলার লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পুনর্বাসন নিয়ে দু:শ্চিন্তায় তারা।

শরীয়তপুরে সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে ২০ ইউনিয়নের ১০০টি গ্রাম। জাজিরা, নড়িয়া এবং সদর উপজেলার ৮০ টি বিদ্যালয়য়ের শিক্ষাকার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়াও ১২টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

Tags: বন্যা
Previous Post

‘মাইলস কখনো ভারত বিদ্বেষী না’

Next Post

নারায়ণগঞ্জে পুলিশ হত্যায় মামলা, তদন্ত কমিটি

Next Post

নারায়ণগঞ্জে পুলিশ হত্যায় মামলা, তদন্ত কমিটি

নাশকতা মামলায় মির্জা ফখরুলের হাজিরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT